শূন্যস্থান পূরণ অংশ-২০প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।অধ্যায়-১৭১। পৃথিবীতে সাতটি — আছে।উত্তর: পৃথিবীতে সাতটি মহাদেশ আছে।২। ইউরোপ ও — মহাদেশ একই ভূখণ্ডে অবস্থিত। উত্তর: ইউরোপ ও আফ্রিকা মহাদেশ একই ভূখণ্ডে অবস্থিত।৩। ফ্রান্সের ভাষাকে — ভাষা বলে।উত্তর: ফ্রান্সের ভাষাকে ফরাসি ভাষা বলে।৪। ফ্রান্সের মানুষ — হিসেবে পরিচিত।উত্তর: ফ্রান্সের মানুষ খাদ্য রসিক হিসেবে পরিচিত।৫। — ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় খেলা।উত্তর: ফুটবল ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় খেলা।৬। ফরাসিরা ৮ই মে — পালন করে থাকে।উত্তর: ফরাসিরা ৮ই মে বিজয় দিবস পালন করে থাকে।৭। ১৯৬৩ সালে — স্বাধীন হয়।উত্তর: ১৯৬৩ সালে কেনিয়া স্বাধীন হয়।৮। ইউরোপীয়দের মতো কেনিয়দেরও ধর্মীয় উৎসব — বা বড়দিন। উত্তর: ইউরোপীয়দের মতো কেনিয়দেরও ধর্মীয় উৎসব খ্রিষ্টমাস বা বড়দিন।অধ্যায়—১৮:১। বাংলাদেশ জাতিসংঘের —তম সদস্য দেশ।উত্তর: বাংলাদেশ জাতিসংঘের ১৩৭তম সদস্য দেশ।২। জাতিসংঘের সদস্য সকল রাষ্ট্রই — পরিষদের সদস্য। উত্তর: জাতিসংঘের সদস্য সকল রাষ্ট্রই সাধারণ পরিষদের সদস্য।৩। বাংলাদেশ — সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে।উত্তর: বাংলাদেশ ১৯৮৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে।৪। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন এই পাঁচটি রাষ্ট্র নিরাপত্তা পরিষদের — সদস্য। উত্তর: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন এই পাঁচটি রাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।৫। শান্তি মিশনে বাংলাদেশের — অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। উত্তর: শান্তি মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।৬। জাতিসংঘ শিশুদের উন্নয়নের জন্য ১৯৪৬ সালে আন্তর্জাতিক জরুরি — গঠন করে।উত্তর: জাতিসংঘ শিশুদের উন্নয়নের জন্য ১৯৪৬ সালে আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল গঠন করে।৭। বিশ্বের শিশুদের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো ১৯৯০ সালে জাতিসংঘের — সনদ। উত্তর: বিশ্বের শিশুদের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো ১৯৯০ সালে জাতিসংঘের শিশু অধিকার সনদ।৮। খাদ্য হচ্ছে মানুষের প্রধান — চাহিদা।উত্তর: খাদ্য হচ্ছে মানুষের প্রধান মৌলিক চাহিদা।৯। ৭ই — তারিখটি আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।উত্তর: ৭ই এপ্রিল তারিখটি আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।১০। — সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।উত্তর: ১৯৪৬ সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।