বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। ৩৬০টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ৮ থেকে ২২ অক্টোবরের মধ্যে। ৬০০ টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ (১০০ নম্বর) এবং লিখিত (১০০ নম্বর) পদ্ধতিতে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩১ অক্টোবর সকাল ১০টায়। ১৮ নভেম্বর বিকেল তিনটায় এমসিকিউ এবং তিনটা ৪১ মিনিটে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে (www.butex.edu.bd)।বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন