বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন কমিটি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ২০১৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ সভাপতি ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল মহাসচিব নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যদের মধ্যে সহসভাপতিরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খন্দকার শরীফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল মনসুর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. এহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. খবির উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহা. আলী নূর ও খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আহমেদ আহসানুজ্জামান; যুগ্ম মহাসচিব হয়েছেন দুজন। তাঁরা হলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম আক্তারুল ইসলাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি মেহেদী হাসান; কোষাধ্যক্ষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কাজী মো. গালিব আহসান; সাংগঠনিক সম্পাদক রাশেদা আখতার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি); আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আর এম হাফিজুর রহমান।