প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০১১ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষায় কেবল সৃজনশীল প্রশ্ন পদ্ধতির বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা যথাক্রমে আগামী ৮ আগস্ট এবং ১০ আগস্ট তারিখে অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষার প্রশ্নপত্র মাদরাসা শিক্ষা বোর্ডের গোপনীয় শাখা (ঢাকা অঞ্চল) এবং অন্যান্য অঞ্চল তাদের নিজ নিজ আঞ্চলিক কার্যালয় থেকে ২৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যান্য বিষয়ের পরীক্ষা যথারীতি নিজ নিজ মাদরাসার রুটিনমাফিক অনুষ্ঠিত হবে। নিচে পরীক্ষার বিষয়, সময় এবং তারিখ উল্লেখ করা হলো। তারিখ ও বার সময় বিষয় ৮-৮-১০ রোববার ১০টা-১টা বাংলা ১০-৮-১০ মঙ্গলবার ১০টা-১টা ইসলামের ইতিহাস