বাংলাদেশও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশও বিশ্বপরিচয় বিষয়ের ২য় অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করা হলো। নিচের চিত্রটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নোগুলোর উত্তর দাও।প্রশ্ন: ক. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?খ. মুক্তিযুদ্ধের সময় দেশকে কেন বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়? বুঝিয়ে লেখো।গ. মানচিত্রে ‘B’ চিহ্নিত স্থানের গুরুত্ব সম্পর্কে তোমার মতামত তুলে ধরো।ঘ. ‘A’ চিহ্নিত স্থানের সেক্টরটি ছিল অন্যান্য সেক্টর থেকে ব্যতিক্রমী। কেন এটি ব্যতিক্রমী? বিশ্লেষণ করো।উত্তর: ক. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী।খ. মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে পুরো বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। প্রতিটি সেক্টরে নিযুক্ত করা হয় একজন সেক্টর কমান্ডার। এ ছাড়া প্রতিটি সেক্টর বেশ কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত ছিল।গ. মানচিত্রে ‘B’ চিহ্নিত স্থানটি হলো মুক্তিযুদ্ধের আট নম্বর সেক্টর। আট নম্বর সেক্টরের আওতায় ছিল সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা। ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা। এর দায়িত্বপ্রাপ্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী (আগস্ট পর্যন্ত) এবং মেজর এম এ মঞ্জুর (আগস্ট-ডিসেম্বর)। এ সেক্টরের সদর দপ্তর ছিল বেনাপোল, যশোর। এ সেক্টরের আওতাধীন যশোর থেকে সর্বপ্রথম শত্রুমুক্ত হয় ৬ ডিসেম্বর ১৯৭১ সালে। এ কারণে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে স্থানটি আলাদা গুরুত্ব বহন করে। সর্বপ্রথম এ স্থানের বিজয় অর্জনের মাধ্যমেই শুরু হয় স্বাধীনতাকামী বাংলাদেশিদের পাক হানাদার বাহিনীর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার শুভ সূচনা। এরই ধারাবাহিকতায় উদিত হয় স্বাধীনতার লাল সূর্য। অমরা অর্জন করি লাল-সবুজের পতাকা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যশোর জেলা থেকে শত্রুমুক্ত হওয়ার মাত্র ১০ দিন পরে সমগ্র বাংলাদেশ বিজয়ের আনন্দে উদ্ভাসিত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাই আমাদের স্বাধীনতাযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটে ‘B’ চিহ্নিত স্থানটি স্বাধীনতা সংগ্রামের মাইলফলক হিসেবে স্থানটির গুরুত্ব অনেক বেশি।ঘ. ‘A’ চিহ্নিত স্থানটি হলো মুক্তিযুদ্ধের ১০ নম্বর সেক্টর। ১১টি সেক্টরের মধ্যে কেবল ১০ নম্বর সেক্টরটি ছিল ব্যতিক্রম। এ সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালনা। এ সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিল না। নিয়মিত কমান্ডার না থাকলেও পাকিস্তান নৌ-বাহিনীর আটজন বাঙালি কর্মকর্তা ১০ নম্বর সেক্টরে কমান্ডারের দায়িত্ব পালন করেন। আর এই ১০ নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল নৌ-কমান্ডের অধীনে। এ সেক্টর সমুদ্রসীমায় যাতে বহিঃশত্রু প্রবেশ করতে না পারে তা প্রতিহত করার জন্য দায়িত্ব পালন করে। এ সেক্টর দেশের উপকূলীয় অঞ্চলকে শত্রুমুক্ত করার দায়িত্ব পালন করে। তাদের অতন্দ্র প্রহরা আর দক্ষ রণকৌশলের ফলে বহিঃশত্রু দেশের সীমানার মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়নি। নৌপথে নৌ-কমান্ডোরা বহিঃশত্রুর হামলা ঠেকাতে সদা হুঁশিয়ার থেকেছে। এ কারণে বড় ধরনের কোনো বিপর্যয়ের সম্মুখীন হতে হয়নি বাংলাদেশকে। নৌপথে নৌ-কমান্ডোরা ‘অপারেশন জ্যাকপট’ অভিযান পরিচালনা করে। মাত্র এক দিনে চট্টগ্রাম বন্দরে ১০টি আর মংলা বন্দরে ৫০টি জাহাজ ধ্বংস করে। মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডোদের এ সাহসী পদক্ষেপ দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি করে। তাই A চিহ্নিত স্থানের সেক্টরটি ছিল অন্যান্য সেক্টর থেকে ব্যতিক্রম।