বাংলাদেশি স্কুলশিক্ষকদের জন্য জাপান সরকারের বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান সরকার ২০১১ সালের জন্য গ্র্যাজুয়েশন পর্যায়ে মনবুকাগাকাশু বৃত্তি প্রদান করতে যাচ্ছে। এই বৃত্তির জন্য প্রার্থীদের আবেদন করতে হবে ১০ ফেব্রুয়ারির মধ্যে। এই বৃত্তির জন্য আবেদনে আগ্রহী প্রার্থীদের জন্ম ০২ এপ্রিল ১৯৭৬ সালের আগে হতে হবে। প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা টিচার্স ট্রেনিং কলেজ থেকে গ্র্যাজুয়েশন হতে হবে। ২০১১ সালের এপ্রিলের মধ্যে তাঁদের প্রাথমিক বা মাধ্যমিক স্কুল পর্যায়ে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বৃত্তিপ্রাপ্তদের লেখাপড়া করতে হবে। বৃত্তির সংখ্যা সাতটি।আবেদনকারী প্রার্থীদের সাদা কাগজে সব তথ্য সহকারে আবেদন করতে হবে। আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর তিন কপি ছবি, নম্বরপত্র দুটি ফটোকপি এবং এক কপি করে মূল নিয়োগকারীর সুপারিশপত্র, চাকরির সনদ এবং মেডিকেল সনদ জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে—উপসচিব (শাখা-১৯), ভবন নম্বর: ০৬, কক্ষ নম্বর: ১৭০৬, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এরপর শিক্ষা মন্ত্রণালয় নির্বাচিত প্রার্থীদের জাপান দূতাবাস কর্তৃক আয়োজিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।