বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১১

১. উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় কোন সম্মেলনে?

ক. ঢাকা খ. লাহোর

গ. করাচি ঘ. রাজশাহী

২. ১৯৪৭ সালের দিকে পাকিস্তানে চরম সংকট দেখা দেয় কেন?

ক. ভ্রান্তনীতির কারণে

খ. ব্রিটিশ শাসনের চাপে

গ. ভারত সরকারের চাপে

ঘ. অর্থনৈতিক চাপে

৩. ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি?

ক. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

খ. তমদ্দুন মজলিস

গ. পূর্ব বাংলা ভাষা কমিটি

ঘ. রাষ্ট্রভাষা মুক্তি পরিষদ

৪. কার উক্তিকে কেন্দ্র করে ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. লিয়াকত আলী খান

গ. খাজা নাজিমুদ্দীন

ঘ. আইয়ুব খান

৫. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?

ক. ১৯৪৭ সালে খ. ১৯৪৮ সালে

গ. ১৯৪৫ সালে ঘ. ১৯৫২ সালে

৬. ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকায় কোন ভাষার পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল?

ক. উর্দু খ. বাংলা

গ. হিন্দি ঘ. ইংরেজি

৭. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে কে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান?

ক. নূরুল হক ভূঞা

খ. ড. কাজী মোতাহের হোসেন

গ. ধীরেন্দ্রনাথ দত্ত

ঘ. সি আর দত্ত

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১. গ ২. ক ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল