এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১১
২৫. ভাষা আন্দোলন ব্যাপক রূপলাভ করে কখন?
ক. ১৯৪৯ সালে খ. ১৯৫০ সালে
গ. ১৯৫১ সালে ঘ. ১৯৫২ সালে
২৬. ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি গণবিক্ষোভ শুরু হয়েছিল কী কারণে?
ক. বর্বরোচিত হত্যাকাণ্ডের জন্য
খ. গণগ্রেপ্তারের জন্য
গ. ১৪৪ ধারা ভঙ্গের জন্য
ঘ. ছাত্রদের নির্যাতনের জন্য
২৭. পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা?
ক. ৫৪.০ খ. ৫৬.৪
গ. ৫৭.৪ ঘ. ৫৮.৪
২৮. পূর্ব বাংলার ইতিহাসে নতুন রাজনৈতিক স্রোতোধারা সৃষ্টি করে কোনটি?
ক. ভাষা আন্দোলন
খ. ২১ দফা
গ. ছয় দফা
ঘ. ১৯৫৪ সালের নির্বাচন
২৯. তমদ্দুন মজলিস কী?
ক. ভাষা আন্দোলনের প্রথম সংগঠন
খ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
গ. পূর্ব বাংলা ভাষা কমিটি
ঘ. রাষ্ট্রভাষা মুক্তি পরিষদ
৩০. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনালগ্ন কোনটি?
ক. ভাষা আন্দোলন
খ. শিক্ষা আন্দোলন
গ. ভারত–পাকিস্তান যুদ্ধ
ঘ. সামরিক যুদ্ধ
৩১. নিখিল পাকিস্তান শিক্ষক সম্মেলনে আরবি হরফে বাংলা লেখার প্রস্তাবের প্রতিবাদ করেন কে?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
খ. আবুল কাসেম
গ. এ কে ফজলুল হক
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৩২. দুই পাকিস্তানের মধ্যে বিভক্তি দেখা দেয় প্রথম কী কারণে?
ক. ধর্মীয় খ. ভাষা
গ. সামরিক ঘ. অর্থনৈতিক
৩৩. ‘পূর্ব বাংলা ভাষা কমিটি’ কত সালে গঠিত হয়?
ক. ১৯৫০ খ. ১৯৪৮
গ. ১৯৪৯ ঘ. ১৯৪৭
৩৪. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের উদ্দেশ্য কী ছিল?
ক. ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদান
খ. অর্থনৈতিক বৈষম্য দূর করা
গ. ভাষা আন্দোলনকে বেগবান করা
ঘ. ভাষা আন্দোলন দমন করা
৩৫. কোন মুখ্যমন্ত্রী পূর্ব বাংলায় ১৪৪ ধারা জারি করেন?
ক. নুরুল মোমেন
খ. নূরুল আমিন
গ. নুরুল কাদের
ঘ. নুরুল বাশার
৩৬. জাতীয় শহীদ মিনার নির্মিত হয় কত সালে?
ক. ১৯৬২ খ. ১৯৬৩
গ. ১৯৬৪ ঘ. ১৯৬৫
৩৭. বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে কত সালে স্বীকৃতি দেওয়া হয়?
ক. ১৯৫৩ খ. ১৯৫৪
গ. ১৯৫৫ ঘ. ১৯৫৬
সঠিক উত্তর
অধ্যায় ১১: ২৫. ঘ ২৬. ক ২৭. খ ২৮. ক ২৯. ক ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. গ ৩৪. ক ৩৫. খ ৩৬. খ ৩৭. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মিজান চৌধুরী, শিক্ষক
লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা