বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১২

১৩. ভারত-পাকিস্তানের যুদ্ধ কত সালে হয়?

ক. ১৯৬৪ খ. ১৯৬৫

গ. ১৯৬৬ ঘ. ১৯৬৭

১৪. পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিল কারা?

ক. সেনাবাহিনী

খ. পুলিশ

গ. সামরিক কর্মকর্তারা

ঘ. সিভিল সার্ভিস কর্মকর্তারা

১৫. বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি?

ক. ৬ দফা খ. ১১ দফা

গ. ১৪ দফা ঘ. ২১ দফা

১৬. DAC-এর পূর্ণ রূপ কোনটি?

ক. Democratic Action Committee

খ. Democratic Allianc Council

গ. Dominie Alliance Committee

ঘ. Dominiean Action Committee

১৭. ছয় দফাকে মুক্তির সনদ বলা হয় কেন?

ক. পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য

খ. সাংস্কৃতিক বৈষম্য দূর করার জন্য

গ. সামরিক বৈষম্য দূর করার জন্য

ঘ. স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটানোর জন্য

১৮. ‘ছয় দফা’ কর্মসূচি কোথায় ঘোষণা করা হয়?

ক. ঢাকায় খ. করাচিতে

গ. লাহোরে ঘ. সিমলায়

১৯. ঐতিহাসিক আগরতলা মামলায় কতজন অভিযুক্ত ছিলেন?

ক. ৩২ খ. ৩৫

গ. ৩৭ ঘ. ৪০

সঠিক উত্তর

অধ্যায় ১২: ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মিজান চৌধুরী, শিক্ষকলালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা