বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

১. সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য কী ছিল?

ক. আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা

খ. সামাজিক উন্নয়ন

গ. রাজনৈতিক উন্নয়ন

ঘ. ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন

২. নলখাগড়া থেকে কাগজ বানাতো কারা?

ক. মিশরীয়রা খ. গ্রিকরা

গ. পারসিকরা ঘ. অ্যাসেরীয়রা

৩. মিশরের আয়তন কত?

ক. প্রায় এক লক্ষ বর্গমাইল

খ. প্রায় দুই লক্ষ বর্গমাইল

গ. প্রায় তিন লক্ষ বর্গমাইল

ঘ. প্রায় চার লক্ষ বর্গমাইল

৪. নারমার বা মেনেস মিশরের প্রথম নরপতি ও ফারাও হন কীভাবে?

ক. যুদ্ধে জয়লাভ করে

খ. সাম্রাজ্যের স্বাধীনতা অর্জন করে

গ. সমগ্র মিশরকে একত্রিত করে

ঘ. অন্যান্য অঞ্চল জয় করে

৫. নীলনদ কোথায় পতিত হয়েছে?

ক. আরব সাগরে

খ. লোহিত সাগরে

গ. ভূমধ্যসাগরে

ঘ. আটলান্টিক মহাসাগরে

৬. মিশরীয়দের প্রধান পুরোহিত কে ছিলেন?

ক. ফারাও নিজে

খ. ধর্মগুরু

গ. জনগণের দ্বারা নির্বাচিত

ঘ. মন্দিরের প্রধান

৭. প্রথম দিকে মিশরীয়রা মনের ভাব প্রকাশ করত কীভাবে?

ক. ছবি এঁকে খ. লিখে

গ. কথা বলে ঘ. ইশারায়

৮. মিশরীয়দের ভাস্কর্যের নিদর্শন পাওয়া যায়—

i. সমাধিতে

ii. সৌধে

iii. মন্দিরের প্রবেশ পথে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. পরিকল্পিত নগরী কোন সভ্যতার অবদান—

ক. রোমান খ. সিন্ধু

গ. চৈনিক ঘ. মিসরীয়

১০. মহেঞ্জোদারোতে খনন কাজ করা হয় কার নেতৃত্বে?

ক. জন মার্শাল

খ. দয়ারাম সাহানী

গ. রাখালদাস বন্দোপাধ্যায়

ঘ. হরিনাথ বন্দোপাধ্যায়

১১. সিন্ধু সভ্যতায় কৃষকেরা কোথায় বাস করতেন?

ক. শহরে খ. গ্রামে

গ. নগরে ঘ. বন্দরে

১২. সিন্ধু সভ্যতার লোকেরা তামা ও টিনের মিশ্রণে কী তৈরি করত?

ক. কাঁসা খ. পিতল

গ. ব্রোঞ্জ ঘ. অ্যালুমিনিয়াম

১৩. কোন শতকে গ্রিক সভ্যতার সঠিক ইতিহাস জানা যায়?

ক. সতেরো শতকে

খ. আঠারো শতকে

গ. উনিশ শতকে

ঘ. বিশ শতকে

সঠিক উত্তর

অধ্যায় ২: ১. ক ২. ক ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. খ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. গ