এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ২
১৪. গ্রিক সভ্যতার সঠিক ইতিহাস জানা যায় কীভাবে?
ক. হোমারের রচনার মাধ্যমে
খ. এরিস্টটলের রচনা দ্বারা
গ. প্রত্নতাত্বিক আবিষ্কারের ফলে
ঘ. হেরোডোটাসের বর্ণনার মাধ্য
১৫. মাইসিনিয় বা ইজিয়ান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
ক. মিশরে খ. গ্রিসে
গ. মেসোপটেমিয়ায় ঘ. চীনে
১৬. স্পার্টায় সুযোগ পেলেই কারা বিদ্রোহ করত?
ক. সামরিক বাহিনী সদস্যরা
খ. জমিদাররা
গ. ডোরীয় অধিবাসীরা
ঘ. জলদস্যুরা
১৭. এথেন্সের পতন হয় কাদের কাছে?
ক. রোম খ. স্পার্টা
গ. ডোরীয় ঘ. মিনিয়ন
১৮. মিশরের উত্তরে কোনটির অবস্থান?
ক. ভূ-মধ্যসাগর
খ. লোহিত সাগর
গ. সাহারা মরুভূমি
ঘ. কাম্পিয়ান সাগর
১৯. রোমীয় প্রশাসনিক ব্যবস্থায় কিসের ক্ষমতা ছিল অপরিসীম?
ক. গণসভার খ. আইনসভার
গ. রাজসভার ঘ. সিনেটের
২০. রোমের শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সব ক্ষেত্রেই কাদের প্রভাব ছিল?
ক. গ্রিকের খ. ফরাসিদের
গ. মিশরীয়দের ঘ. ইংরেজদের
২১. স্টোইকবাদী দর্শন কোথায় বেশ জনপ্রিয় ছিল?
ক. রোমে খ. গ্রিসে
গ. এথেন্সে ঘ. মিশরে
২২. হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত ছিল কোনটি?
ক. স্নানাগার খ. বিচারালয়
গ. দোতলা বাড়ি ঘ. শস্যাগার
২৩. টাইবার নদীর অবস্থান কোথায়?
ক. গ্রিসে খ. ভারতে
গ. রোমে ঘ. চীনে
২৪. মহাকাব্য ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ রচনা করেন কে?
ক. সক্রেটিস খ. প্লেটো
গ. ফেরদৌসি ঘ. হোমার
২৫. পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করেন কারা?
ক. গ্রিকরা খ. পারসিকরা
গ. মিশরীয়রা ঘ. অ্যাসেরীয়রা
২৬. পৃথিবীর বেশিরভাগ মানব সভ্যতার অবস্থান কী কেন্দ্রিক?
ক. হ্রদ খ. সাগর
গ. সমতলভূমি ঘ. নদনদী
২৭. কোন দেশটিকে তিনটি মহাদেশ ঘিরে রেখেছে?
ক. ইরাক খ. ইরান
গ. পাকিস্তান ঘ. মিশর
২৮. মিশরীয় সভ্যতা কত বছর বয়সী ছিল?
ক. ২০০০ খ. ২৫০০
গ. ৩০০০ ঘ. ৩৫০০
২৯. মিশরীয় সভ্যতার চূড়ান্ত পতন ঘটেছিল কাদের হাতে?
ক. পারসিদের খ. লিবিয়দের
গ. ইংলিশদের ঘ. রোমানদের
সঠিক উত্তর
অধ্যায় ২: ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. গ ২৬. ঘ ২৭. ঘ ২৮. খ ২৯. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মিজান চৌধুরী, সহকারী শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা