প্রভাষকজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: মূলধন কী?উত্তর: উত্পন্ন দ্রব্যের যে অংশ অধিকতর উত্পাদনের জন্য পুনরায় ব্যবহূত হয় তাকে মূলধন বলা হয়।প্রশ্ন: ব্যবসায় অর্থসংস্থান কী?উত্তর: ব্যবসায় অর্থ সংস্থান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মূলধন, ঋণ, নগদ তহবিল ইত্যাদির উত্স চিহ্নিত করা যায়, ওই উত্স থেকে সংগৃহীত অর্থ নিয়ন্ত্রণ করা যায় এবং সর্বোপরি সুষ্ঠু বিনিয়োগের মাধ্যমে যথার্থ বৃদ্ধি করা যায়।অধ্যায়-৬জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: কারখানার যেকোনো কাজের মজুরিতে কিংবা বিনা মজুরিতে নিয়োজিত ব্যক্তিকে কী বলা হয়?উত্তর: শ্রমিক।প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে কত সালের শ্রম আইন বলবত্ আছে? উত্তর: ২০০৬ সালের।প্রশ্ন: ব্যাংক কী? উত্তর: যে সকল প্রতিষ্ঠান অর্থ ও ঋণ নিয়ে ব্যবসা করে তাদেরকে ব্যাংক বলে।প্রশ্ন: কোনো প্রতিষ্ঠানে কর্মরত সব ব্যক্তিকে কী বলা হয়? উত্তর: কর্মচারী।প্রশ্ন: ঝুঁকিজনিত ক্ষতিপূরণ প্রাপ্তির প্রধান উপায় কি?উত্তর: বিমা।প্রশ্ন: ব্যক্তির জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি কোন ধরনের বিমার আওতাভুক্ত?উত্তর: দুর্ঘটনা বিমা।প্রশ্ন: বিমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে কী বলে?উত্তর: বিমাপত্র। প্রশ্ন: দেশের মুদ্রা ব্যবস্থা ও ব্যাংক ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যে ব্যাংক তাকে কী ব্যাংক বলে?উত্তর: কেন্দ্রীয় ব্যাংক।প্রশ্ন: ব্যাংক কোনো রকম সুদ দেয় না কোন আমানতের জন্য?উত্তর: চলতি আমানত।প্রশ্ন: কৃষিক্ষেত্রে মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ দানের উদ্দেশ্যে কোন ব্যাংক গঠিত হয়? উত্তর: কৃষি ব্যাংক।প্রশ্ন: দরিদ্র কৃষক ও কুটির শিল্পের মালিকদের ঋণ দেয় কোন ব্যাংক? উত্তর: সমবায় ব্যাংক। প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?উত্তর: বাংলাদেশ ব্যাংক।প্রশ্ন: কোন ধরনের আমানত থেকে টাকা ওঠাতে বিধিনিষেধ থাকে?উত্তর: স্থায়ী আমানত।প্রশ্ন: সমবায় ব্যাংকের মূল উদ্দেশ্য কী? উত্তর: সমবায় সমিতিগুলোকে ঋণ দান করা।এসএসসি পরীক্ষার মডেল টেস্ট-১০ এর সঠিক উত্তর: ১. খ ২. খ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. ক ৮. গ ৯. খ ১০. খ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. ক ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. গ ২৬. গ ২৭. ঘ ২৮. ক ২৯. ক ৩০. গ ৩১. ঘ ৩২. খ ৩৩. খ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. গ ৩৭. ক ৩৮. খ ৩৯. ক ৪০. ক।