বাংলাদেশের জাতীয় আয়ের ৩২ ভাগ আসে কৃষি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৯প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। অধ্যায়-৫ ৩২। সরকার কর আদায় এবং অন্যান্য উপায়ে অর্থ সংগ্রহ করে থাকে। কারণ সরকার কী করে?i. অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা ও ব্যয় বহন করে ii. আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যয় করে iii. বিদেশে ভ্রমণের জন্য ব্যয় করেকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩৩। নদীর পানি, আলো এবং বাতাস কোন জাতীয় দ্রব্য?i. অর্থনৈতিক দ্রব্য ii. অবস্তুগত দ্রব্য iii. অবাধলভ্য দ্রব্যনিচের কোনটি সঠিক?ক. i, ii ও iii খ. ii গ. iii ঘ. ii ও iii৩৪। অসীম অভাব অথচ সীমিত সম্পদ, এ পরিস্থিতিতে কীভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়?i. অসীম অভাবের মধ্যে কোনটি বেশি প্রয়োজন, তা বাছাই করা ii. বাজারে যে জিনিসটি সস্তা, তা ক্রয় করাiii. যে অভাব পূরণে দেশীয় পণ্য ব্যবহার সম্ভব, তা বাছাই করাকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii৩৫। অপ্রচুর সম্পদ দ্বারা অসংখ্য অভাব পূরণের জন্য মানুষ কোন সমস্যার সম্মুখীন হয়?i. সম্পদের স্বল্পতার সমস্যা ii. অভাব নির্বাচনের সমস্যা iii. বিকল্প দ্রব্য না পাওয়ার সমস্যানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৬. বাংলাদেশের জাতীয় আয়ের কত ভাগ কৃষি থেকে আসে?ক. ২১ ভাগ খ. ৩২ ভাগ গ. ৭৫ ভাগ ঘ. ৫২ ভাগনিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:সাহিদ সাদি দুপুরে স্কুলে খুব ক্ষুধা অনুভব করে। ভাত খেতে পারলে ভালো হতো। স্কুলের ক্যানটিনে ভাত না পেয়ে সে রুটি ও সবজি খেয়েছে। এতে তার ভাতের অভাব পূরণ হয়।৩৭। বাবুল ভাতের অভাব রুটি দ্বারা পূরণ করে। এতে অভাবের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়?i. অভাব পরস্পর পরিপূরক ii. অভাব পরস্পর প্রতিযোগী iii. অভাব পূরণের বিকল্প উপায়কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii৩৮। মানুষের অভাব মোচনের জন্য কী প্রয়োজন?i. টাকা ii. চাকরি iii. সম্পদকোনটি সঠিক? ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. iii৩৯। বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক বৈশিষ্ট্য হলো দারিদ্র্যের দুষ্টচক্র। এই দুষ্টচক্রের ফলাফল কী?ক. শিল্পের অনুন্নয়ন খ. মাথাপিছু আয় কম গ. উৎপাদন কম ঘ. অর্থনৈতিক উন্নয়নের গতি মন্থর৪০। বাংলাদেশের পরিকল্পনার প্রধান লক্ষ্য কী হওয়া উচিত?i. মানবসম্পদের উন্নয়ন ii. আত্মনির্ভরশীলতা অর্জন iii. বৈদেশিক সাহায্যের সর্বোত্তম ব্যবহারনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৫: ৩২. ক ৩৩. গ ৩৪. ক ৩৫. ক ৩৬. খ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. খ ৪০. ঘ