সহকারী শিক্ষকবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৬প্রিয় শিক্ষার্থী,পৌরনীতি বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৫১। গণতন্ত্রের শক্তিশালী রক্ষাকবচ কোনটি?ক. শিক্ষিত জনগণ খ. স্বাধীন বিচার বিভাগ গ. আইন সভা ঘ. মন্ত্রিসভা২। রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান?ক. রাজনৈতিক খ. সামাজিক গ. অর্থনৈতিক ঘ. সাংস্কৃতিক৩। আধুনিক চিন্তাবিদগণ কোন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন?ক. উদারতার দৃষ্টিতে খ. পরিবর্তনশীলতার দৃষ্টিতে গ. নীতির দৃষ্টিতে ঘ. আইন ও আনুগত্যের দৃষ্টিতে৪। ‘রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানব সমাজের সর্বাধিক কল্যাণ সাধন করা।’—এ উক্তিটি কার?ক. ড. গার্নারের খ. ফাইনারের গ. হরকিন্সের ঘ. জন লকের৫। ড. গার্নার রাষ্ট্রের কয়টি উদ্দেশ্যের কথা বলেছেন?ক. পাঁচটি খ. ছয়টি গ. তিনটি ঘ. দুটি৬। রাষ্ট্রের তিনটি উদ্দেশ্যের কথা কে বলেছেন?ক. ড. গার্নার ও উইলোবি খ. ড. গার্নার ও উইলসন গ. উইলোবি ও হোয়াইট ঘ. উইলোবি ও উইলসন৭। মানুষের মৌলিক চাহিদা কয়টি?ক. ছয়টি খ. পাঁচটি গ. চারটি ঘ. দুটি৮। রাষ্ট্রের উপাদান কয়টি?ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি৯। বাংলাদেশের আইনসভা সংবিধান রচনা করে কত সালে?ক. ১৯৭১ সালে খ. ১৯৭৩ সালে গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৫ সালে১০। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?ক. সরকার খ. সংবিধান গ. আইন ঘ. ভূখণ্ড১১। নিচের কোনটি রাষ্ট্রের উপাদান নয়?ক. জনসমষ্টি খ. সমাজ গ. সরকার ঘ. সার্বভৌমত্ব১২। হিউজস কে ছিলেন?ক. জার্মানির বিচারপতি খ. আয়ারল্যান্ডের বিচারপতি গ. মার্কিন বিচারপতি ঘ. ব্রিটিশ বিচারপতি১৩। গণতন্ত্র কোন দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভব হয়েছে?ক. Demos ও Kratia খ. Demas ও Cratia গ. Defos ও Kratia ঘ. Demos ও Cratifa ১৪। Demos ও Kratia কোন ভাষার শব্দ?ক. ল্যাটিন খ. গ্রিক গ. জার্মান ঘ. ফরাসি১৫। ক্র্যাসিয়া (Kratia) শব্দের অর্থ কী?ক. জনসাধারণ খ. ক্ষমতা গ. শাসক ঘ. সরকার১৬। ‘গণতন্ত্র উত্তম শাসনব্যবস্থার শিক্ষা দান করে।’— উক্তিটি কার?ক. লর্ড ব্রাইসের খ. জে এস মিলের গ. লর্ড অ্যাকটনের ঘ. রবার্ট হিউমের১৭। ‘ব্যক্তি স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য।’—উক্তিটি কার?ক. লাস্কি খ. গার্নার গ. হোয়াইট ঘ. লেকি১৮। ‘গণতন্ত্রকে দরিদ্র, অজ্ঞ ও অযোগ্যদের শাসন’।— উক্তিটি কার?ক. লর্ড ব্রাইস খ. জে এস মিল গ. লেকি ঘ. ফাগুয়ে১৯। ‘গণতন্ত্রকে সফল করার জন্যে জনগণের মধ্যে ব্যাপক ধনবৈষম্য দূর করা দরকার’।—কার উক্তি?ক. অস্টিন খ. গেটেল গ. লাস্কি ঘ. রুশো২০। কোন শাসনব্যবস্থায় মন্ত্রীগণ আইনসভার নিকট সর্বতোভাবে দায়ী থাকেন?ক. মন্ত্রিপরিষদ শাসিত খ. রাষ্ট্রপতি শাসিত গ. রাজতন্ত্র ঘ. সমাজতন্ত্র।পৌরনীতি: সঠিক উত্তরঅধ্যায়-৫: ১. খ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. ক।