বাংলাভাষায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। ধ্বনিতত্ত্ব ও ধ্বনি পরিবর্তন ৪। কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?(ক) চ ছ জ ঝ ঞ (খ) ট ঠ ড ঢ ণ (গ) ত থ দ ধ ন (ঘ) প ফ ব ভ ম ৫। একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?(ক) স্বরলোপ (খ) সমীকরণ (গ) অন্ত্যস্বরলোপ (ঘ) স্বরসংগতি৬। পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে?(ক) বিপ্রকর্ষ (খ) ধ্বনি বিপর্যয় (গ) অভিশ্রুতি (ঘ) অপিনিহিতি৭। বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা কয়টি?(ক) ১১টি (খ) ২৫টি (গ) ৪০টি (ঘ) ৫০টি ৮। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?(ক) ৭টি (খ) ৮টি (গ) ১০টি (ঘ) ৯টি ৯। তাড়নজাত ধ্বনি কোনটি?(ক) চ, ছ (খ) ড়, ঢ় (গ) ড, ঢ (ঘ) ৎ, ং১০। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্ত বর্ণটির রূপ কী?(ক) ন্+জ (খ) ণ্+জ (গ) ঞ্+জ (ঘ) ঙ্+জ১১। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?(ক) সমীভবন (খ) ব্যঞ্জন বিকৃতি (গ) ব্যঞ্জনদ্বিত্বতা (ঘ) বিষমীভবন ১২। কোনটি অঘোষ ‘হ’ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি?(ক) ক্ষ (খ) ঃ (গ) ং (ঘ) ঁ১৩। কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?(ক) স্বপ্ন>স্বপন (খ) সত্য>সইত্য (গ) বিলাত>বিলিতি (ঘ) ধপধপ>ধপাধপ১৪। শ, ষ, স, হ-এ চারটি বর্ণকে কী বলে?(ক) স্পর্শ বর্ণ (খ) উষ্ম বর্ণ (গ) দন্ত্য বর্ণ (ঘ) ওষ্ঠ্য বর্ণ ১৫। কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্রদন্তমূল?(ক) ন, ল, স (খ) শ, ষ, ঝ (গ) য, র, ঢ় (ঘ) ম, ব, প ১৬। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?(ক) অভিশ্রুতি (খ) বিষমীভবন (গ) স্বরলোপ (ঘ) অন্তর্হতি১৭। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?(ক) ১১টি (খ) ৩৯টি (গ) ৪৯টি (ঘ) ২৫টি ১৮। বাক্যের বিশেষ বিশেষ অর্থ ও ভাব প্রকাশের জন্য উচ্চারণের সময় যে ধ্বনি তরঙ্গ সৃষ্টি হয় তাকে কী বলে?(ক) বিরামচিহ্ন (খ) পদক্রম (গ) বাগ্ধারা (ঘ) স্বরভঙ্গি ১৯। কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়?(ক) ত বর্গ (খ) ট বর্গ (গ) চ বর্গ (ঘ) ক বর্গ২০। বাংলা ব্যাকরণে কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?(ক) বাক্যতত্ত্বে (খ) রূপতত্ত্বে (গ) শব্দতত্ত্বে (ঘ) ধ্বনিতত্ত্বে ২১। মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু সাধিত হয়?(ক) সংযোগমূলক ধাতু (খ) মৌলিক ধাতু (গ) বিদেশি ধাতু (ঘ) সাধিত ধাতু২২। ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?(ক) যতি (খ) ধাতু (গ) উক্তি (ঘ) প্রকৃতি ২৩। ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?(ক) স্ত্রী প্রত্যয় (খ) কৃৎ প্রত্যয় (গ) বচন প্রত্যয় (ঘ) তদ্ধিত প্রত্যয় ২৪। প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি?(ক) বসিয়ে রেখো না (খ) কাজটি ভালো দেখায় না (গ) এখনো সাবধান হও (ঘ) মেয়েটি গান গাইছে ২৫। ভাববাচক বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়?(ক) আন (খ) আই (গ) আল (ঘ) আও২৬। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?(ক) ভাষা সংক্ষেপণ (খ) শব্দের মিলন (গ) নতুন শব্দ গঠন (ঘ) বাক্য অলংকরণ ২৭। ধাতু বা প্রকৃতির অন্ত্য ধ্বনির আগের ধ্বনিকে কী বলে?(ক) গুণ (গ) উপধা (গ) টি (ঘ) ইৎ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ধ্বনিতত্ত্ব: ৪. ঘ, ৫. ঘ, ৬. ঘ, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. ঘ, ১২. খ, ১৩. ক, ১৪. খ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. খ, ২০. ঘ, ২১. ঘ, ২২. খ, ২৩. খ, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. খ।