বাংলায় ছিলপল্লীসাহিত্যের বিরাট সম্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।পল্লীসাহিত্যঅনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ‘নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার’—কথাটি বলার কারণ উল্লেখ করো।উত্তর: ‘নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার’—কথাটি বলার কারণ—যথার্থ মনোযোগ ছাড়া পল্লিসাহিত্য সভার আয়োজন করা নিরর্থক মাত্র।বাংলায় ছিল পল্লীসাহিত্যের বিরাট সম্ভার। তার সম্পদ যৎসামান্য এখনো আছে। তবে সময় ও রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। সেকেলে পাড়াগাঁয়ের লোক ছাড়া সেগুলোকে আর কেউ আদর করে না। অথচ একদিন এ পল্লীসাহিত্যের আদরের অন্ত ছিল না। দিকে দিকে পল্লীসাহিত্য নিয়ে বেশ কিছু সভার আয়োজন করা হয়। কিন্তু এ সাহিত্যের দিকে পল্লীজননীর সন্তানদের মনোযোগ ছাড়া এ আয়োজন সার্থক হবে না বরং পুরো ব্যাপারটি ভুয়া ও ফাঁকিবাজিতে পরিণত হবে। প্রশ্ন: পল্লীসাহিত্যের আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেঁয়ো সাহিত্যের জোড়বাংলা ঘর তুলতে।’ —উক্তিটি ব্যাখ্যা করো।উত্তর: আধুনিক প্রযুক্তি আমাদের অনেক উন্নত করেছে; রুচির পরিবর্তন হয়েছে। আবার বিদেশি কুরুচিপূর্ণ সংস্কৃতি আমাদের ঐতিহ্যকে ধ্বংস করছে। এ মুহূর্তে শহুরে সাহিত্যের পাশে যদি গেঁয়ো সাহিত্যের ছোঁয়া থাকে, তাহলে যুগচর্চার সঙ্গে আমরা ঐতিহ্যচর্চার শামিলে আধুনিক জীবনের চর্চা করতে পারব।প্রশ্ন: পল্লীসাহিত্যের অবলুপ্তির প্রধান কারণগুলো কী কী?উত্তর: আধুনিক ধারার শিক্ষাব্যবস্থায় নাগরিক জীবনের বিদগ্ধতা, মানুষের একাকিত্ব, রুচির পরিবর্তন, বিদেশি সাহিত্যের প্রভাব, বিদেশি সংস্কৃতিতে বিশ্বাস, যথাযথ সংরক্ষণের ক্ষেত্রে উদাসীনতা এবং পর্যাপ্ত জনবল ও তাদের ভালোবাসার অভাবে পল্লীসাহিত্য অবলুপ্ত হচ্ছে। প্রশ্ন: ‘Folklore Society’-এর কাজ কী? উত্তর: ইউরোপ-আমেরিকার মতো এ দেশের পল্লীর উপকথাগুলো সংগ্রহ ও সংরক্ষণের জন্য Folklore Society গড়ে তোলার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছেন। এর কাজ হলো কঠিন পরিশ্রম ও অবিচল নিষ্ঠায় লোকসাহিত্য, লোককথা, প্রবাদ-প্রবচন, গ্রাম্য ছড়া সংগ্রহ, সংরক্ষণ ও প্রচারের ব্যবস্থা করা।প্রশ্ন : ‘এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?উত্তর: নগরকেন্দ্রিক আধুনিক সাহিত্য যেমন সচেতন ও উদ্দেশমূল্যকভাবে রচিত, মূলধারার জনজীবনে বিকশিত লোকসাহিত্যের ধারা সে রকম নয়। মানুষের জীবনযাপনের আনন্দ ও নিজস্ব প্রেরণা থেকে তা শত ধারায় যুগ যুগ ধরে বিকশিত হয়েছে। তারই দৃষ্টান্ত হিসেবে আমাদের মায়েদের ঘুমপাড়ানি গান এবং লৌকিক ছাড়াসমূহ এসেছে। ‘সরস প্রাণের জীবন্ত উৎস’ বলতে লেখক এ ঘুমপাড়ানি গান ও লৌকিক ছড়ার অন্তর্নিহিত সজীবতা ও স্বতঃস্ফূর্ত প্রেরণাকেই বুঝিয়েছেন।মানুষ মুহম্মদ (সা.)জ্ঞানমূলক প্রশ্ন১. মানুষ মুহাম্মদ (সা.) প্রবন্ধে কাকে ‘স্থিতধী’ বলা হয়েছে?উত্তর: হজরত আবু বকর (রা)-কে।২. কোন যুদ্ধে হজরত মুহাম্মদ (সা.)-এর পরাজয়ের মিথ্যা সংবাদ শোনা গিয়েছিল?উত্তর: খয়বরের যুদ্ধে। ৩. বহুলোক কোন খবর পেয়ে জমায়েত হয়েছিল?উত্তর: হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যুর খবর।৪. ‘উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠল’—কে? উত্তর: বীরবাহু হযরত ওমর (রা.)।৫. হজরত আবু বকর (রা.) কে ছিলেন?উত্তর: মহানবী (সা.)-এর বিশ্বস্ত সহচর ও ইসলামের প্রথম খলিফা।৬. হজরত মুহাম্মদ (সা.) কাদের কাছে উপহাসিত হয়েছিলেন?উত্তর: তায়েফবাসীর কাছে।৭. পৌত্তলিক কারা? উত্তর : যারা মূর্তিপূজক।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই’—কে, কোন প্রসঙ্গে এই উক্তি করেন?উত্তর: মহানবীর (সা.) মক্কা বিজয়ের পর একজন লোক তাঁর কাছে এসে ভয়ে কাঁপতে লাগল। হজরত মুহাম্মদ (সা.) তাকে বললেন—কেন তুমি ভয় পাচ্ছ? ভয়ের কিছু নেই। এখানে আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল