বাংলার প্রথম স্বাধীন নবাবের মর্যাদা পান সুজাউদ্দিন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো  অংশ-১৮প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১০।অধ্যায়-১২১২. বাংলার প্রথম স্বাধীন নবাবের মর্যাদা পান কে?(ক) মুর্শিদকুলী খান (খ) সুজাউদ্দিন খান (গ) সরফরাজ খান (ঘ) আলীবর্দী খান। উত্তর: (খ) সুজাউদ্দিন খান ১৩. কত সালে পলাশীর প্রহসনমূলক যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং বাংলার ইতিহাসে মধ্যযুগের অবসান ঘটে?(খ) ১৭৫৬ সালে (খ) ১৭৫০ সালে (গ) ১৭৫৭ সালে (ঘ) ১৭৬৭ সালে।উত্তর: (গ) ১৭৫৭১৪. বাংলায় মুসলিম সমাজ গঠনে কারা ভূমিকা রাখেন?(ক) স্থানীয় মুসলমান (খ) বাইরের মুসলমান (গ) মুসলিম সুফি (ঘ) মুসলিম রাজশক্তি।উত্তর: (গ) মুসলিম সুফি ১৫. কিসের ভিত্তিতে মধ্যযুগে বাংলার সমাজকে উচ্চশ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী ও সাধারণ স্তরে নির্ধারিত হতো?(ক) অর্থনৈতিক দিক থেকে (খ) সামাজিক দিক থেকে (গ) পারিবারিক দিক থেকে (ঘ) রাজনৈতিক দিক থেকে।উত্তর: (ক) অর্থনৈতিক দিক থেকে ১৬.‘কাবাব, রেজালা, কোরমা ও ঘি সহযোগে রান্না’ ইত্যাদি কোন আমলের খাবার?(ক) সুলতানি আমলের (খ) সুবেদার আমলের (গ) ইংরেজ আমলের (ঘ) মোগল আমলের।উত্তর: (ঘ) মোগল আমলের১৭. সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী টোডরমল সরকারি কাজের জন্য বাংলায় কোন ভাষা চালু করেন?(ক) আরবি (খ) ফারসি (গ) ইসলাম (ঘ) উর্দু।উত্তর: (খ) ফারসি ১৮. কোন যুগে বাংলায় বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক অগ্রগতি সাধিত হয়?(ক) হোসেন শাহী যুগে (খ) ইলিয়াস শাহী যুগে (গ) সুলতানি আমলে (ঘ) রাজা গণেশের আমলে।উত্তর: (ক) হোসেন শাহী যুগে ১৯. ঢাকার লালবাগের কেল্লা ও শাহী মসজিদ, কুমিল্লার শাহ মুগা মসজিদ ইত্যাদি কোন আমলের স্থাপত্যের উদাহরণ?(ক) মোগল আমলের (খ) সুলতানি আমলের (গ) ইংরেজ আমলের (ঘ) বর্তমান আমলের।উত্তর: (ক) মোগল আমলের২০. শ্রী চৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার কোন আমলে শুরু হয়?(ক) ইলিয়াস শাহী আমলে (খ) হোসেন শাহী আমলে(গ) সুলতানি আমলে (ঘ) মোগল আমলে।উত্তর: (ঘ) মোগল আমলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল