বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ওই কর্মপদকে ধাতুর্থক কর্ম বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া ৭। ‘বৃষ্টি থেমে গেল’—যৌগিক ক্রিয়ার কোন অর্থ প্রকাশ করে?ক. অবিরাম অর্থ খ. ক্রমশ অর্থ গ. সমাপ্তি অর্থ ঘ. সম্ভাবনা অর্থ৮। ‘সাপেক্ষতা’ অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?ক. আজ গেলেও যা, কাল গেলেও তা খ. তিনি গেলে কাজ হবে গ. চারটা বাজলে স্কুল ছুটি হবে ঘ. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে ৯। বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ওই কর্মপদকে কী বলে?ক. বিধেয় কর্ম খ. প্রযোজক কর্ম গ. ধাতুর্থক কর্ম ঘ. দ্বিকর্মক ক্রিয়ার কর্ম ১০। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করছে?ক. এখন আমি যেতে চাই খ. এখন ট্রেন ধরতে হবে গ. পদ্মফুল দেখতে সুন্দর গ. মেলা দেখতে ঢাকা যাব বাংলা অনুজ্ঞা ১। ‘ওখানে যাস না’—কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ গ. বিধান২। ‘আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন’—এই বাক্যে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? ক. আদেশ খ. প্রার্থনা গ. উপদেশ ঘ. অনুরোধ৩। ‘রোগ হলে ওষুধ খাবে’—ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে? ক. বিধান খ. আদেশ গ. অনুরোধ ঘ. অনুনয়৪। ‘কাল একবার এসো’—নিচের কোনটির উদাহরণ?ক. বর্তমান অনুজ্ঞা খ. ঘটমান বর্তমান গ. নিত্যবৃত্ত বর্তমান ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা ৫। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?ক. আমটা খাও খ. সবাই এখানে আসুন গ. সুখী হও ঘ. স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো ৬। অনুজ্ঞা কোন কালে ব্যবহূত হয়? ক. বর্তমান ও ভবিষ্যৎ খ. ভবিষ্যৎ ও অতীত গ. বর্তমান ও অতীত ঘ. নিত্যবৃত্ত ও ঘটমান অতীত ৭। অনুরোধ অর্থে অনুজ্ঞার ব্যবহার কোনটি?ক. মন দিয়ে পড়ো খ. মিথ্যা কথা বলবে না গ. একটি গান শোনাও ঘ. চুপ করো ৮। ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহূত হয় না?ক. উত্তম পুরুষ খ. মাধ্যম পুরুষ গ. নাম পুরুষ ঘ. কোনোটিই নয়৯। অনুজ্ঞায় বাক্য গঠনে ‘সদা সত্য কথা বলবে’ কোন কালের উদাহরণ?ক. বর্তমানকালের খ. ভবিষ্যৎকালের গ. অতীতকালের ঘ. ঘটমান ভবিষ্যৎকালের ১০। ‘একটা গান শোনাও’—এই বাক্যে ক্রিয়াপদটি কোন অনুজ্ঞা ভাব প্রকাশ করেছে? ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ ঘ. প্রার্থনা১১। ‘পাতিসনে শিলাতলে পদ্মপাতা’ বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ ঘ. অভিশাপ১২। ‘সদা সত্য কথা বলবে’—কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?ক. আদেশ খ. অনুরোধ গ. উপদেশ ঘ. উচিত১৩। ‘আমাকে সাহায্য করুন’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?ক. অনুরোধ খ. প্রার্থনা গ. আদেশ ঘ. উপদেশ১৪। ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন পুরুষের ব্যবহার হয়?ক. উত্তম পুরুষ খ. নাম পুরুষ গ. মধ্যম পুরুষ ঘ. উত্তর ও নাম পুরুষ। ক্রিয়া বিভক্তি ১। বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি ‘গণে’ ভাগ করা হয়েছে?ক. বাইশটি খ. একুশটি গ. বিশটি ঘ. উনিশটি২। ধাতুর ‘গণ’ বলতে কী বোঝায়? ক. ধাতু বানানের ধরন খ. ধাতুর গঠন অনুসারে শ্রেণীবিন্যাস গ. ক্রিয়াবিভক্তি যোগের নিয়ম ঘ. ক্রিয়াপদ গঠনের নিয়ম ৩। ‘গুরা’র আদিগণ কোনটি?ক. ঝিমা খ. খোঁচা গ. উচা ঘ. দৌড়া৪। ‘নহ্’ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কোনটি?ক. নহি খ. নহে গ. নই ঘ. নয়৫। বাংলা ভাষায় যে কয়েকটি ধাতুর সব কালের রূপ পাওয়া যায় না, তাদের কী বলে?ক. ণিজন্ত ধাতু খ. অজ্ঞাতমূল ধাতু গ. অসম্পূর্ণ ধাতু ঘ. প্রযোজক ধাতু৬। ধাতুর ‘গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?ক. ৪টি খ. ৩টি গ. ২টি ঘ. ৫টি ৭। উঁচা, লুকা, ফুড়া—কোন আদিগণের উদাহরণ? ক. ধোঁয়া খ. ঘুরা গ. দৌড়া ঘ. ফিরা৮। ‘গণ’ শব্দের অর্থ কী? ক. গুচ্ছ খ. শ্রেণী গ. প্রকার ঘ. দল৯। ছিটা, ঝিমা, চিরা, শিখা ধাতুগুলো কোন আদিগণভুক্ত?ক. ঘুরা খ. নি গ. লাফা ঘ. ফিরা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া: ৭. গ। ৮. খ ৯. গ ১০. ঘবাংলা অনুজ্ঞা: ১. খ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. ক ৯. খ ১০. গ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. গ ক্রিয়া বিভক্তি: ১. গ ২. ক ৩. গ। ৪. গ ৫. গ ৬. গ ৭. খ ৮. খ ৯. ঘ।