প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেডের মার্কস প্যাভিলিয়ন পুরস্কার পেয়েছে। মেলায় দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি মার্কস প্যাভিলিয়নের জন্য এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। গত রোববার মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে পুরস্কার নেন আবুল খায়ের গ্রুপের জেনারেল ম্যানেজার (সেলস মার্কেটিং) আবদুল খালেক। বিজ্ঞপ্তি।