বাণিজ্যিক ভূগোল
পরামর্শপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের দ্বিতীয় পত্র হচ্ছে বাণিজ্যিক ভূগোল। ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এটি একটি ঐচ্ছিক বিষয়। অধিকাংশ কলেজের ছাত্রছাত্রীরা একে আবশ্যিক বিষয় (ঐচ্ছিক) হিসেবে নিলেও অনেক কলেজে এটি চতুর্থ বিষয় হিসেবে ছাত্রছাত্রীরা নিয়ে থাকে। ভূগোলের মতো এ বিষয়টিতেও অনেক ভালো নম্বর পাওয়া যায়। অনেক সময় প্রথম পত্রের চেয়ে দ্বিতীয় পত্রের নম্বরের মাধ্যমে এ বিষয়ে এ+ পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এ ক্ষেত্রে তোমরা যারা এ বিষয়ে পরীক্ষা দেবে, তাদের যা যা করতে হবে তা নিচে দেওয়া হলো।১. প্রথমেই উত্তরপত্রের পৃষ্ঠা নম্বর সঠিকভাবে লিখে ফেলবে।২. তারপর উত্তরপত্রের প্রতিটি পৃষ্ঠায় বাউন্ডারি করবে।৩. প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্ন ভালোভাবে পড়ে নেবে।৪. প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখে ফেলবে। বাণিজ্যিক ভূগোলে মোট ৮টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের মান থাকে ৫ নম্বর করে। ৮টি প্রশ্নে (৫×৮) ৪০ নম্বর থাকে। তুমি প্রথমেই সবগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেগুলো তোমার কমন পড়েছে সেগুলো লিখে ফেলবে। এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, প্রশ্নের উত্তর যেন প্রাসঙ্গিক হয়, অর্থাৎ যা চাওয়া হয়েছে সেভাবেই উত্তর লিখতে চেষ্টা করবে। মানচিত্র থাকলে দিতে হবে। তাতে পূর্ণ নম্বর পাওয়া যাবে।৫. সংক্ষিপ্ত প্রশ্ন লেখার পর বড় (রচনামূলক) প্রশ্নগুলোর উত্তর লিখবে। বড় মোট ৫টি প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রতিটি প্রশ্নের পূর্ণমান ১২। এ ক্ষেত্রে প্রশ্নগুলোর উত্তর প্রাসঙ্গিকভাবে লিখতে হবে। প্রশ্নের নম্বরের সঙ্গে মিল রেখে উত্তর লিখবে।যেমন: বাণিজ্যিক ভূগোলের সংজ্ঞা দাও। এর বিষয়বস্তু ও পরিধি আলোচনা করো। এ ক্ষেত্রে ‘বাণিজ্যিক ভূগোলের সংজ্ঞা দাও’ এর জন্য নম্বর বরাদ্দ ৩। এই ৩ নম্বরের জন্য তুমি সর্বোচ্চ দুটি উল্লেখযোগ্য সংজ্ঞা লিখে তোমার উপসংহার শেষ করবে। প্রশ্নের পরের অংশের জন্য নম্বর বরাদ্দ ৭। এ ক্ষেত্রে তুমি কমপক্ষে তিন থেকে চার পৃষ্ঠা সুন্দর করে ভালোভাবে লিখবে, যেন উত্তর প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক হয়। এভাবে প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে সময়ও কম লাগবে, নম্বরও ভালো পাওয়া যাবে।৬. বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের অনেকেই মানচিত্র আঁকায় খুব দুর্বল। তাদের উচিত বাড়িতে বেশি বেশি করে এ বিষয়ের ওপর জোর দেওয়া। তোমরা যারা বাণিজ্যিক ভূগোলে এ+ নম্বর আশা করো তাদের অবশ্যই প্রতিটি প্রশ্নের সঙ্গে প্রয়োজনীয় মানচিত্র, সর্বশেষ আপডেট উপাত্ত এবং সেই সঙ্গে লেখচিত্র অঙ্কন করে দেবে।৭. বাণিজ্যিক ভূগোলের অধিকাংশ পরীক্ষা ব্যবসায় শিক্ষা বিষয়ের। যদিও এটি ভূগোলের অংশ। ভূগোলের শিক্ষকদের পরীক্ষক হওয়ার অগ্রাধিকার বেশি, তারপরও দেখা যায়, ভূগোলের শিক্ষকেরা যে দৃষ্টিভঙ্গিতে উত্তরপত্র মূল্যায়ন করেন, ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষকদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। তাই তোমাদের উচিত হবে, উত্তরপত্র সুন্দরভাবে তৈরি করে অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে লেখা। সুন্দর লেখা সব সময় ভালো নম্বর বয়ে আনে। তোমরা সে দিকে খেয়াল রাখবে।৮. প্রতিটি উপাত্তের জন্য ব্যবহূত সারণির নিচে উপাত্তের উৎস লিখবে।মনে রাখবে, মনোযোগ দিয়ে ভালোভাবে পরীক্ষা দিলে তুমি অবশ্যই ভালো ফলাফল আশা করতে পারবে। যারা এ বিষয়টি চতুর্থ বিষয় হিসেবে নিয়েছ, তারাও ভালোভাবে পরীক্ষা দেবে। তাহলে তোমরা ভালো নম্বর যোগ করতে পারবে।