বানিয়ে লিখবে না প্রশ্নের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, দর্শন বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা এইচএসসি পরীক্ষায় যুক্তিবিদ্যা প্রথম পত্রে ভালো করতে হলে নিচের নিয়মগুলো মেনে চলতে হবে।যুক্তিবিদ্যায় প্রশ্নোত্তর লেখার সময় বিভিন্ন যুক্তিবিদের উক্তি উপস্থাপন করতে হয়। এ উক্তিগুলো লিখতে গিয়ে পরীক্ষার্থীরা একজন যুক্তিবিদের নাম লিখে অন্য যুক্তিবিদের উক্তি দিয়ে দেয়। যেমন—উক্তিটি হবে যুক্তিবিদ কার্ভেথ রিডের কিন্তু ভুল করে যুক্তিবিদ বেইনের নাম দেওয়া হলো। আবার কোনো যুক্তিবিদের উক্তি লিখতে গিয়ে কোথাও ভুলে গেলে নিজেরাই বানিয়ে কতগুলো মনগড়া কথা লেখে। এগুলো পরীক্ষার্থীদের বড় রকমের ভুল। যুক্তিবিদদের উক্তি লেখার সময় খেয়াল রাখতে হবে, যুক্তিবিদের উক্তিগুলো বইয়ের মধ্যে যেভাবে উল্লেখ আছে ঠিক সেভাবেই উপস্থাপন করতে হবে। পদের ব্যক্তর্থ হচ্ছে পরিমাণের দিক আর জাত্যর্থ হচ্ছে গুণের দিক। পরীক্ষার্থীরা এ দুটি বিষয় লিখতে গিয়ে একটিকে আরেকটির সঙ্গে গুলিয়ে ফেলে। অর্থাত্ ব্যক্তর্থের জায়গায় জাত্যর্থের এবং জাত্যর্থের জায়গায় ব্যক্তর্থের বর্ণনা দিয়ে দেয়। সাধারণ বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। সাধারণ বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এ ছাড়া যুক্তিবাক্যের বিভিন্ন শ্রেণীবিভাগে বিভিন্ন ধরনের যুক্তিবাক্যকে আলাদা আলাদাভাবে দেখানো হয়। প্রশ্নপত্রে সাধারণ বাক্য দেওয়া থাকে। পরীক্ষার্থীদের এ বাক্যগুলোকে যুক্তিবাক্যে রূপান্তর করে দেখাতে হয় এগুলো A, E, I না O যুক্তিবাক্য। কোন যুক্তিবাক্য কী দিয়ে শুরু হয় এবং বাক্যটিকে কোন নিয়মের সঙ্গে মিলিয়ে রূপান্তর করতে হবে, এগুলো বুঝতে না পেরে ভুলভাবে বাক্যগুলো রূপান্তর করে। যেমন—‘সকল ছাত্র মেধাবী নয়’। এ বাক্যটি অনেকেই E বাক্যে রূপান্তর করে। কিন্তু অনেকেই ভুল করে এর উভয় পদ ব্যাপ্য দেখায় বা শুধু উদ্দেশ্যপদ ব্যাপ্য দেখায়।যুক্তির বৈধতা বিচারের ক্ষেত্রে পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে থাকে। প্রশ্নপত্রে তিনটি যুক্তি দেওয়া থাকে, সেগুলোর বৈধতা নির্ণয় করতে হয়। এই যুক্তিগুলো পড়ে তাদের বুঝতে হয় এগুলো কোন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। ওই বিষয়ের নিয়মের ওপর ভিত্তি করে যুক্তিগুলোর যথার্থতা নির্ণয় করতে হয়। কিন্তু সঠিক বিষয়ের সঙ্গে মেলাতে না পেরে যুক্তিগুলোর ভুল ব্যাখ্যা প্রদান করা হয়। যেমন—A-সকল কাক হয় কালো, A-সকল কোকিল হয় কালো, সুতরাং A-সকল কোকিল হয় কাক। এটি একটি অবৈধ যুক্তি কারণ, সহানুমানের নিয়মানুসারে দুটি আশ্রয় বাক্য মধ্যপদ একবারও ব্যাপ্য না হওয়ায় অব্যাপ্যে মধ্যপদজনিত অনুনাপাতি ঘটেছে। কিন্তু অনেক পরীক্ষার্থী যুক্তিটি সঠিক মনে করে যুক্তি দেখায়, বাস্তবে আমরা কালো কাক ও কোকিল দেখি। বাস্তবের অনুরূপ হয়েছে বলে যুক্তি সঠিক। অনেক পরীক্ষার্থী প্রশ্নের উত্তর না জেনে বানিয়ে লেখার চেষ্টা করে। যুক্তিবিদ্যা এমন একটি বিষয়, যে বিষয়টি জেনে, বুঝে, পড়ে সঠিক উত্তর লিখতে হয়। যুক্তিবিদ্যায় বানিয়ে উত্তর লেখার লেখার প্রবণতা পুরোপুরি বাদ দিতে হবে।