বারাসতের বিদ্রোহে তিতুমীরের পক্ষে ৮৩ হাজার কৃষকসেনা যোগ দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-২১। হিন্দু নারীদের এখন আর বিভিন্ন বিষয়ে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হয় না কেন?ক. বহুবিবাহ বন্ধের কারণে খ. বাল্যবিবাহ বন্ধের ফলে গ. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের ফলে ঘ. বিধবাবিবাহ প্রচলনের ফলে২। বাংলার বিভিন্ন স্থানে ১৭৬০ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত কারা বিদ্রোহ করেছিলেন? ক. নীলচাষীরা খ. মজনু শাহ গ. ফকিররা ঘ. ভবানী পাঠক৩. বারাসতের বিদ্রোহে তিতুমীরের পক্ষে কত কৃষকসেনা যোগ দেয়?ক. ৫১ হাজার খ. ৭৬ হাজার গ. ৮৩ হাজার ঘ. ৭১ হাজার।৪। ব্রিটিশ শাসনামলে ভারতীয় হিন্দুসমাজে নানা ধরনের কুসংস্কার ছিল। এর কারণ কোনটি বলে তুমি মনে করো?ক. তৎকালীন সময় মানুষের মধ্যে আধুনিক শিক্ষা ও জ্ঞানের অভাব ছিল খ. ইংরেজ সরকারের বৈষম্যনীতিগ. সমাজের কুসংস্কার প্রথা দূরীকরণে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নিঘ. বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথা সমাজে বিদ্যমান ছিল৫। রাজা রামমোহন রায়ের সময় সমাজে নানা রকম সমস্যা বিদ্যমান ছিল। এর মধ্যে তিনি কিসের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন?i. ইংরেজরা রাজা রামমোহন রায়ের ওপর চাপ সৃষ্টি করেছিল ii. সতীদাহ প্রথা অনৈতিক ও মানবতাবিরোধীiii. তাঁর এক আত্মীয় সতীদাহের শিকার হয়েছিলনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii৬। সৈয়দ আমীর আলী মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত করতে চেয়েছিলেন। এর কারণ কী ছিল?i. হিন্দু জমিদারের বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক দল গঠন করাii. নিজেদের অধিকার ও সমস্যার সমাধানকল্পে রাজনীতিতে অংশগ্রহণ প্রয়োজন iii. রাজনীতির মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের জন্যনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ঘ. ii ও iii৭। বাংলা, বিহার, উড়িষ্যা, ছোট নাগপুর ও আসাম নিয়ে বাংলা প্রেসিডেন্সী গঠিত হয় কত সালে?ক. ১৮৪৮ সালে খ. ১৮৫০ সালে গ. ১৮৫২ সালে ঘ. ১৮৫৪ সালে৮। বঙ্গভঙ্গের প্রতি গুরুত্ব দেওয়ার পেছনে ব্রিটিশ সরকারকে কোন বিষয়টি ভাবিয়ে তুলেছিল?ক. মুসলমানদের জাতীয়তাবাধের উন্মেষ খ. হিন্দুদের জাতীয়তাবোধের উন্মেষগ. ঐক্যবদ্ধ বাংলার জাতীয়তাবোধ ঘ. হিন্দু-মুসলিম দ্বন্দ্বের উন্মেষনিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও:এ কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার এক ক্ষণজন্মা পুরুষ। তিনি একাধিকবার মন্ত্রিত্বের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তৎকালীন অবিভক্ত বাংলার কৃষক ও সাধারণ মানুষের অনেক কল্যাণ সাধন করেন। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করা ছাড়াও তিনি কৃষি ও শিক্ষার ক্ষেত্রে বেশকিছু আইন তৈরি করেন।৯। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে গঠিত হয় কোন রাষ্ট্র?i. মুসলিম রাষ্ট্র ii. মুসলিম রাষ্ট্রসমূহ iii. পাকিস্তান রাষ্ট্রনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-২: ১। গ ২। গ ৩। গ ৪। ক ৫। খ ৬। গ ৭। ঘ ৮। গ ৯। ক