বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৬ ও ৭৩৩. জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্য উৎপাদন বাড়ছে না, ফলে খাদ্যঘাটতি দেখা দিচ্ছে। এ ঘাটতি মেটাতে প্রয়োজন কী?ক. কৃষি উৎপাদন বৃদ্ধি খ. আমদানি বৃদ্ধি গ. রপ্তানি কমানো ঘ. খাদ্যগ্রহণ কমানো৩৪. গ্রামে ১৮ বছর না হতেই মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে এবং তারা দীর্ঘ বৈবাহিকজীবন লাভ করছে। এ কারণে কী হয়?ক. তারা শান্তিতে থাকতে পারে না খ. অধিক সন্তান জন্ম দেয় গ. দাম্পত্যজীবন সুখের হয় ঘ. পারিবারিক কলহ দেখা দেয়প্রদত্ত সারণির আলোকে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: বছর মোট জনসংখ্যা (কোটি) জনসংখ্যা বৃদ্ধির হার ১৯৬১ ৫.৫২ ২.২৬ ১৯৭৪ ৭.৬৪ ২.৪৮ ১৯৮১ ৮.৯৯ ২.৩৫ ১৯৯১ ১১.১৫ ২.০৪ ২০০১ ১২.৯৩ ১.৪৮ ৩৫. কোন সময়ে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে? ক. ১৯৭৪-১৯৮১ খ. ১৯৮১-১৯৯১ গ. ১৯৯১-২০০১ ঘ. ১৯৬১-১৯৭৪ সালে৩৬. কোন সময়ে জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়?ক. ১৯৪১-১৯৬১ সালে খ. ১৯৬১-১৯৯১ সালে গ. ১৯৮১-২০০১ সালে ঘ. ১৯৯১-২০০১ সালে৩৭. বাংলাদেশে সামুদ্রিক ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ কী?i) উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত বলে ii) হিমালয়ের পুঞ্জীভূত বরফ গলছে বলে iii) সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ২৭হ্ন সেলসিয়াসে থাকে বলেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i, ii ও iii ঘ. ii ও iii৩৮. বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী অধিক সন্তান জন্ম দেয়। কারণ কী?i) তারা জীবনযাত্রার মান সম্বন্ধে উদাসীন ii) সন্তানসন্ততির ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করে না iii) সন্তান লালনপালনে উদাসীনকোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও:জনসংখ্যা বৃদ্ধির পেছনে বাল্যবিবাহ কম দায়ী নয়। প্রচার ও গণসচেতনতার মাধ্যমে সর্বসাধারণকে সচেতন করা প্রয়োজন। তবেই বাল্য বিবাহ কমে যেতে পারে।৩৯. বাল্যবিবাহের অন্যতম কারণ কী?i) দারিদ্র্য ii) চিত্তবিনোদনের অভাব iii) শিক্ষার অভাবনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৪০. বাল্যবিবাহ রোধে তোমার ভূমিকা কী হতে পারে?ক. এর কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা খ. বড়দের সঙ্গে পরামর্শ করা গ. আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করা ঘ. সব কটি।সঠিক উত্তর: অধ্যায়-৬ ও ৭: ৩৩. ক ৩৪. খ ৩৫. গ ৩৬. খ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. গ ৪০. ঘ।