বাসিরুন শব্দটির অর্থ হলো আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তর লেখো  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ‘সঠিক উত্তর লেখো’ প্রশ্নের উত্তর ছাপা হলো। অধ্যায়-১১. মানুষ কোনটি বানাতে পারে?ক. গ্রহ-নক্ষত্র খ. জীবজন্তু গ. চেয়ার-টেবিল ঘ. ফলমূল২. কার ইচ্ছায় আমাদের জন্ম ও মৃত্যু হয়?ক. মানুষের খ. নবী-রাসূলের গ. আল্লাহ তাআলার ঘ. জ্ঞানী ব্যক্তির ৩. শ্বাস নেওয়ার সময় আমরা কী গ্রহণ করি?ক. কার্বন ডাই-অক্সাইড খ. পানি গ. অক্সিজেন ঘ. খাদ্য৪. পানির অপর নাম কী?ক. শরবত খ. জীবন গ. নদী ঘ. সাগর ৫. সারা বিশ্বের পালনকর্তা কে? ক. মানুষ খ. বৈজ্ঞানিক গ. আল্লাহ তাআলা ঘ. ঈমানদার ব্যক্তি ৬. আল-আসমাউল হুসনা বলতে কী বোঝ?ক. মানুষের গুণসমূহ খ. আকাশ গ. জীবজন্তুর গুণসমূহ ঘ. আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ ৭. খালিক শব্দের অর্থ কী?ক. পালনকর্তা খ. সৃষ্টিকর্তা গ. রিজিকদাতা ঘ. দয়ালু ৮. বাসিরুন শব্দটির অর্থ কী?ক. আল্লাহ তাআলা সর্বশ্রোতা খ. আল্লাহ তাআলা সহনশীল গ. আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা ঘ. আল্লাহ তাআলা সর্বশক্তিমান৯. কাদিরুন শব্দের অর্থ কী? ক. আল্লাহ সর্বদ্রষ্টা খ. আল্লাহ তাআলা সর্বশ্রোতা গ. আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ঘ. আল্লাহ তাআলা সর্বশক্তিমান ১০. খাতামুন্নাবিয়িন কে?ক. হজরত আবু বকর (রা.) খ. হজরত ঈসা (আ.) গ. হজরত মুহাম্মদ (সা.) ঘ. হজরত মূসা (আ.) ১১. নবী-রাসূলের কাছে আল্লাহ তাআলার বাণী নিয়ে আসতেন কে?ক. হজরত আদম (আ.) খ. হজরত জিবরাইল (আ.) গ. হজরত ইবরাহীম (আ.) ঘ. হজরত ইসরাফিল (আ.) ১২. চিরস্থায়ী সুখের স্থান কোনটি?ক. নিজের বাড়ি খ. পৃথিবী গ. জাহান্নাম ঘ. জান্নাত ১৩. চিরস্থায়ী শাস্তির স্থান কোনটি?ক. বনজঙ্গল খ. পৃথিবী গ. হাটবাজার ঘ. জাহান্নাম ১৪. ঈমান শব্দের অর্থ কী?ক. দৃঢ় বিশ্বাস খ. মনে রাখা গ. বিশ্বাস ঘ. প্রকাশ করা ১৫. ভূপৃষ্ঠে যত প্রাণী আছে সবার খাদ্যদানের দায়িত্ব কার?ক. মা-বাবার খ. গাছপালার গ. আল্লাহ তাআলার ঘ. নিজের। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১: ১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. গ।