বাড়িয়ে নাও ভোকাবুলারি
‘ভোকাবুলারি’ বলতে একটি ভাষার মোট শব্দসংখ্যা বা শব্দভাণ্ডারকে বোঝায়। ভোকাবুলারি যেকোনো ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যা মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগের প্রধান উপায়। ভাষা ব্যবহারের যেকোনো সক্রিয় কাজ শব্দভাণ্ডার বা ভোকাবুলারি ছাড়া চলে না। কোনো বিদেশি ভাষায় দক্ষতা লাভ নির্ভর করে ওই ভাষার শব্দভাণ্ডার শেখার দক্ষতার ওপর। আজকের আলোচনা ইংরেজি ভোকাবুলারি শেখার ওপর। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। যেকোনো বিষয়ে উচ্চশিক্ষা লাভ করতে হলে শিক্ষার্থীদের ভোকাবুলারির ওপর দখল থাকা প্রয়োজন। কীভাবে শিক্ষার্থীরা ইংরেজি ভোকাবুলারি শেখায় দক্ষ হয়ে উঠতে পারে তা নিয়েই আজ আলোচনা করবো। শেখার আকাঙ্ক্ষা: তোমাদের মধ্যে থাকতে হবে শেখার আকাঙ্ক্ষা । শেখার এই আকাঙ্ক্ষা তোমাদের সহায়তা করবে ইংলিশ ভোকাবুলারিতে দক্ষতা লাভ করতে। সব সময়ই শিখতে হবে: শব্দ শেখায় তোমাদের হতে হবে সর্বভুকের মতো। তোমরা সামনে যে ইংরেজি শব্দই দেখবে, তার অর্থ বুঝতে চেষ্টা করবে। বিস্কুটের খালি প্যাকেটের গায়ে লেখা শব্দগুলোর অর্থ বুঝতে চেষ্টা কোরো। রাস্তায়, গাড়িতে, টেলিভিশনের বিজ্ঞাপনে—যেখানেই অপরিচিত ইংরেজি শব্দ দেখবে বা শুনবে—জেনে নাও তার অর্থ। অজানা শব্দের অর্থ শেখা: অজানা শব্দের অর্থ জানতে তোমরা মা-বাবা, ভাই-বোন, গৃহশিক্ষক, শিক্ষক, অভিধান প্রভৃতির সাহায্য নিতে পারো। কী ধরনের অভিধান ব্যবহূত হবে: ইংরেজি শব্দের অর্থ জানতে English to English অভিধান ব্যবহার করাই ভালো। ইংরেজি শব্দের সমার্থক শব্দ (Synonym) জানা ভালো। তবে সুবিধার জন্য English to Bengali, Bengali to English এবং Bengali to Bengali অভিধান ব্যবহার করবে। English to Bengali অভিধানের সাহায্যে ইংরেজি শব্দের যে মানে জানবে, তা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে Bengali to Bengali অভিধানের সাহায্য নিয়ে তা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবে। সব সময় হাতের কাছে অভিধান রাখবে। না বুঝে কোনো কিছু মুখস্থ করবে না।শুধু পরীক্ষা পাসের জন্য নয়: শুধু পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার আশায় ইংরেজির বিভিন্ন বিষয় পড়বে না। পরীক্ষায় না এলেও এসব তোমাদের ইংরেজি শব্দভাণ্ডার বৃদ্ধির সহায়ক হবে। পড়ার সময়, Cloze test বা কোনো অনুশীলনে যে শব্দগুলো দেওয়া থাকে, সেগুলোর মানে জানার কোনো বিকল্প নেই। বাংলা থেকে ইংরেজির অনুবাদ করার চেষ্টা করবে অথবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার চেষ্টা করবে।ইংরেজি গল্প পড়া: Graded reading, Rapid reading ইত্যাদি তোমাদের ইংরেজি শব্দভাণ্ডার বাড়াতে সহায়তা করবে। প্রথমে সহজ ইংরেজিতে লেখা গল্পের বইগুলো পড়তে পার। এরপর অপেক্ষাকৃত কঠিন শব্দবহুল গল্পের বই পাঠ করবে।বেশি ব্যবহূত শব্দ: বেশি ব্যবহার হয় এমন শব্দ বেশি শেখার চেষ্টা করবে। কম ব্যবহূত হয় এমন শব্দ কম শেখার চেষ্টা করবে। শব্দের উত্স: শব্দের Root (উত্স), Prefix (যা শব্দের আগে যুক্ত হয়), Suffix (যা শব্দের পরে যুক্ত হয়) ইত্যাদি শিখতে হবে। শব্দটি ল্যাটিন, গ্রিক বা অন্য কোনো ভাষা থেকে উত্পত্তি লাভ করেছে কি না, তা-ও জানার চেষ্টা করবে। যেমন, Egoist শব্দটি লেটিন Ego (I বা self) থেকে সৃষ্টি হয়েছে। এর অর্থ আমি বা নিজ। সুতরাং egoist অর্থ আত্মপ্রচারক বা স্বার্থপর ব্যক্তি। Egoist বা স্বার্থপরেরা সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। স্মৃতিশক্তি ব্যবহার: স্মৃতিশক্তি ব্যবহার করে যেকোনো কবিতা, বাক্য, শব্দ ইত্যাদি মনে রাখতে পারবে। যেমন, Repercussion একটি ইংরেজি শব্দ। এর অর্থ পাল্টা বিতাড়ন; পুনরায় ছুড়ে মারা; প্রতিধ্বনি। মনে করো, Repa একজন স্থানীয় মেয়ে। সে কাশে (coughs), যেহেতু তার সর্দি। তার কাশির কারণে প্রতিধ্বনির মতো শব্দ সৃষ্টি হয়। এভাবে Repercussion অর্থ ‘প্রতিধ্বনি’ মনে রাখতে পারবে। আরও পদ্ধতি: Mymensingh একটি শব্দ। বাংলাদেশের একটি জেলার নাম। এটি Mnemonic পদ্ধতিতে মনে রাখতে পারবে এভাবে: My (আমার) Men (মানুষেরা) Sing(h) (গান করে) এভাবে। Lieutenant শব্দটির spelling (বানান করা) কঠিন। এটি Mnemonic পদ্ধতিতে মনে রাখবে যেভাবে: Lie (মিথ্যা) u (you) তুমি ten (দশ) ant (পিঁপড়া) অর্থাত্ Lieutenant-কে Mnemonic Method-এ ‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’—এ কথার ইংরেজি অনুবাদ মনে রাখবে।সহজীকরণের মাধ্যমে: সহজীকরণের মাধ্যমে কঠিন ইংরেজি শব্দকে মনে রাখতে পারবে। কোনো একটি পড়ার বিষয় হাতে নাও। কঠিন শব্দগুলো বিকল্পীকরণের মাধ্যমে অর্থাত্ কঠিন শব্দের বিকল্প হিসেবে সহজ শব্দ বসাও। এতে Meaning focused input এবং Meaning focused output পাওয়ার সুযোগ পাবে। অর্থাত্ এ প্রক্রিয়ায় কঠিন ইংরেজি শব্দগুলো সহজভাবে বুঝতে পারবে। মনে রাখার নানা পদ্ধতি: Noticing-এর মাধ্যমে ইংরেজি শব্দ শিখতে পার। শেখার উদ্দেশ্যে প্রথমে কঠিন শব্দগুলো বাছাই করতে পার। তারপর তোমাদের ভোকাবুলারি নোটবুকে সেগুলো লিখতে পার। তোমরা word card, word list ইত্যাদিও করতে পার। বারবার মুখে কঠিন শব্দগুলো উচ্চারণ করতে পার। পড়ার টেবিলের সামনে লিখে রাখতে পার যতক্ষণ পুরোপুরি মুখস্থ না হয় অথবা Whiteboard-এ মার্কারের সাহায্যে লিখে রাখতে পার। মুখস্থ হলে মুছে ফেলবে। অনুমানের মাধ্যমে: অনুমান (Guessing) করে তোমরা ইংরেজি শব্দভাণ্ডার বাড়াতে পারবে। কোনো একটি Context থেকে শব্দ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা লাভ করতে পারবে। যেমন, ‘This is a boy. He goes to primary school.’ এই Context থেকে Primary শব্দের অর্থ তোমরা মনে করো জানো না। তাই অনুমান করতে পার এভাবে: যেহেতু বালক (Boy) তাই সে হয়তো প্রাথমিক বিদ্যালয়ে যায়। তাই Primary মানে প্রাথমিক। এই যে ধারণা তোমরা লাভ করলে, তা সুস্পষ্ট ধারণা নয় (Vague knowledge)। যখন আবার অনুরূপ একটি Context-এর মুখোমুখি হও—‘This is a primary step to learn. We have to study more.’ এবার Primary শব্দ সম্পর্কে aware, familiar ধারণা লাভ করতে পারবে। প্রয়োজনে শিক্ষক, অভিভাবক, অভিধান প্রভৃতির সাহায্য নিতে পার। এমন গল্পের বই পড়বে যা তোমাদের আনন্দ দেয়। অন্য কেউ তোমাদের উদ্দেশে ইংরেজিতে লেখা গল্প পাঠ করতে পারে। এমন গল্পে তোমাদের আগ্রহ থাকবে যেগুলোয় অজানা শব্দের ঘনত্ব কম।ধারাবাহিকভাবে পাঠ করা: কোনো একটি গল্প বারবার পাঠ করার চেয়ে নতুন দীর্ঘ গল্প ধারাবাহিকভাবে পাঠ করে নতুন শব্দ শেখার চেষ্টা করা ভালো। ক্রস ওয়ার্ড, স্পিলিট ইনফরমেশন, ভোকাবুলারি গ্যাস ইত্যাদির মাধ্যমে তোমাদের শব্দভাণ্ডার বাড়াতে পারবে। আরও মাধ্যম: ইংরেজি পত্রপত্রিকা ও ম্যাগাজিন পাঠ, রেডিও ও টেলিভিশনের ইংরেজি সংবাদ শোনা, মঞ্চনাটক, ইংরেজি ড্রামা সিরিয়াল, চলচ্চিত্র ইত্যাদি দেখার মাধ্যমে তোমরা ইংরেজি শব্দভাণ্ডার বাড়াতে পার। ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে তোমাদের ‘উইল পাওয়ার’ এবং ‘পাওয়ারফুল আরজ’ অত্যাবশ্যক।