বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের অনুপাত ঠিক রাখে গাছপালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-২১প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-১৫ ১৮. প্লাস্টিক, পলিথিন, কাচ এবং ধাতব জিনিসকে পুনরায় — করে ব্যবহার করতে হবে।উত্তর: প্লাস্টিক, পলিথিন, কাচ এবং ধাতব জিনিসকে পুনরায় প্রক্রিয়াজাত করে ব্যবহার করতে হবে।১৯. গাছপালা বায়ু থেকে — গ্রহণ করে।উত্তর: গাছপালা বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে।২০. আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যে ঘটে যাওয়া হারিকেনটির নাম —।উত্তর: আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যে ঘটে যাওয়া হারিকেনটির নাম ক্যাটরিনা।অধ্যায়-১৬১। ২০০৯ সালে বাংলাদেশের জনসংখ্যা — — ।উত্তর: ২০০৯ সালে বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৬৬ লাখ ।২। আদমশুমারি হয় সাধারণত — বছর পরপর।উত্তর: আদমশুমারি হয় সাধারণত ১০ বছর পরপর।৩। জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা — থাকে। উত্তর: জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা স্থিতিশীল থাকে। ৪। মাথাপিছু আয় বাড়লে — মান বাড়ে। উত্তর: মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বাড়ে।৫। জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ — যায়। উত্তর: জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ কমে যায়। ৬। বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের অনুপাত ঠিক রাখে —। উত্তর: বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের অনুপাত ঠিক রাখে গাছপালা। ৭। কলকারখানার ধোঁয়া — দূষিত করে।উত্তর: কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে।৮। অধিক—কারণে পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত ও দূষিত হচ্ছে।উত্তর: অধিক জনসংখ্যার কারণে পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত ও দূষিত হচ্ছে।৯। কোনো দেশের জনসংখ্যা জানার জন্য লোক গণনাকে — বলে। উত্তর: কোনো দেশের জনসংখ্যা জানার জন্য লোক গণনাকে আদমশুমারি বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল