প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজয় অডিটরিয়ামে সম্প্রতি ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ভূমিকম্প ঝুঁকি এবং প্রস্তুতিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. সালাহ্উদ্দিন মিয়াজী। ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ব্রিগেডিয়ার জেনারেল রিদওয়ান-আল্-মাহমুদ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রবন্ধ বক্তা ছিলেন বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী। বিজ্ঞপ্তি