বিএড পরীক্ষার সময়সূচির পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের নয় মাস মেয়াদি বিএড পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচির পরিবর্তন করা হয়েছে। ১৮ জুলাই সকাল নয়টায় সামাজিক বিজ্ঞান শিক্ষণ দ্বিতীয়পত্র (৩৭০), ধর্ম শিক্ষা শিক্ষণ দ্বিতীয়পত্র (৩৭২) ও কৃষি শিক্ষা শিক্ষণ দ্বিতীয়পত্রের (৩৭৪) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সময়সূচি পরিবর্তনের কারণে এই পরীক্ষা ২০ জুলাই বুধবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.nu.edu.bd