বিচার বিভাগ নাগরিকের স্বাধীনতা রক্ষা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৭প্রিয় শিক্ষার্থী,পৌরনীতি বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৫২১. সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলকে কি ধরনের সরকার বলা হয়?ক. বিকল্প সরকার খ. সহায়ক সরকার গ. জনমতের ঘ. সমালোচনার২২. কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রচলিত আছে?ক. মার্কিন যুক্তরাষ্ট্র খ. ভারত গ. বাংলাদেশ ঘ. যুক্তরাজ্য২৩. এককেন্দ্রিক সরকার প্রচলিত কোন দেশে?ক. ফ্রান্সে খ. ভারতে গ. কানাডায় ঘ. আমেরিকায়২৪. ‘Foedus’ শব্দের অর্থ কী?ক. ব্যর্থতা খ. আন্তরিকতা গ. বন্ধুত্ব ঘ. মিলন২৫. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা কোথায় রয়েছে?ক. সৌদি আরবে খ. মার্কিন যুক্তরাষ্ট্রে গ. বৃটেনে ঘ. ইরানে২৬. সমাজতান্ত্রিক দেশ নয় কোনটি?ক. কিউবা খ. ভারত গ. আলবেনিয়া ঘ. চীন২৭. সমাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য কয়টি?ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি২৮. ‘আধুনিককালে সামরিক শাসন খাঁটি সামরিক নয়, সামরিক ও বেসামরিকদের মিশ্র শাসন’—কে বলেছেন?ক. হ্যামিলটন খ. লর্ড অ্যাকটন গ. ড. গার্নার ঘ. আমোস পার্ল মুটার২৯. সিভিল সরকার বলতে কোন সরকারকে বোঝায়?ক. জনগণের সরকার খ. স্বৈরাচারী সরকার গ. রাজতন্ত্র ঘ. সামরিক সরকার৩০. প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল কোথায়?ক. গ্রিসে খ. জাপানে গ. চীনে ঘ. মিসরে৩১. গণতন্ত্রের মূলমন্ত্র কী?ক. সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব খ. অধিকার, সাম্য ও স্বাধীনতা গ. কর্তব্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব ঘ. অধিকার, কর্তব্য ও সাম্যঅধ্যায়-৬১. আইনের উৎস কয়টি?ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি২. ল অব দ্য কনস্টিটিউশনস গ্রন্থের রচয়িতা কে?ক. লাস্কি খ. কোক গ. হল্যান্ড ঘ. ডাইসি৩. ‘জনমত আইনের অন্যতম উৎস’—এ কথাটি কে বলেছেন?ক. অপেনহেম খ. ডাইসি গ. লাস্কি ঘ. গেটেল৪. ‘অর্থনৈতিক স্বাধীনতা অর্থ অভাব থেকে মুক্তি’—উক্তিটি কার?ক. রুজভেল্ট খ. লাস্কি গ. অস্টিন ঘ. হবস৫. নাগরিকের স্বাধীনতা রক্ষা করে কে?ক. বিচার বিভাগ খ. সরকার গ. সামরিক বাহিনী ঘ. সচিবালয়৬. বেকারত্ব থেকে মুক্তি লাভ কোন ধরনের সাম্য?ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক গ. সামাজিক ঘ. আইনগত৭. ‘আইনের দৃষ্টিতে সকলে সমান’—কে বলেছেন?ক. ডাইসি খ. হল গ. লাস্কি ঘ. স্পেনসার৮. আইনের উৎস কোনটি?ক. সরকার খ. শাসন বিভাগ গ. আইন পরিষদ ঘ. আমলাতন্ত্র৯. ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত?ক. সামাজিক স্বাধীনতা খ. ব্যক্তিগত স্বাধীনতা গ. রাজনৈতিক স্বাধীনতা ঘ. অর্থনৈতিক স্বাধীনতা।পৌরনীতি: সঠিক উত্তরঅধ্যায়-৫: ২১. ক ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. ক ৩০. ক ৩১. ক।অধ্যায়-৬: ১. গ ২. ঘ ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. খ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল