বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।

অধ্যায়-৯
৩৭। দর্পণে প্রতিবিম্ব সৃষ্টির ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক?
ক. বস্তুর চেয়ে দীর্ঘ হয়
খ. বস্তুর চেয়ে খর্বাকৃতি হয়
গ. দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান
ঘ. দূরত্ব প্রতিবিম্বের থেকে বেশি হয়
৩৮। আলোর ক্ষেত্রে প্রযোজ্য—
i. একপ্রকার শক্তি
ii. আলো অত্যন্ত দ্রুত চলে
iii. সব আলোর উত্স সূর্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৩৯। আয়নাতে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে প্রযোজ্য—
i. প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে
ii. প্রতিবিম্বের দূরত্ব ও লক্ষ্যবস্তুর দূরত্ব সমান
iii. লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের আকার সমান ও উল্টো হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i গ. ii ঘ. i, ii ও iii.

অধ্যায়-১০
১। সরণের একক কোনটি
ক. মিটার খ. সেকেন্ড
গ. মিটার/সে. ঘ. ওয়াট
২। একটি গাড়ি ৫০ মিনিটে ৫০০ মিটার দূরত্ব অতিক্রম করলে তার দ্রুতি কত মিটার/মিনিট?
ক. ১০০ খ. ৫০ গ. ৫০০ ঘ. ২০০
৩। নিচের কোনটি নির্ণয়ে সময়ের প্রয়োজন নেই?
ক. শক্তি খ. ক্ষমতা গ. ত্বরণ ঘ. মন্দন
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সাথী একটি স্থান থেকে নির্দিষ্ট দিকে সোজা পথে গেল ৮ মিটার। সেখান থেকে একই পথে একই দিকে ৬ মিটার ফিরে এল।
৪। সাথী কত দূরত্ব অতিক্রম করল?
ক. ২ মিটার খ. ১৪ মিটার
গ. ১০ মিটার ঘ. ৪৮ মিটার
৫। সাথীর সরণ কত মিটার?
ক. ২ খ. ৬ গ. ৮ ঘ. ১৪
৬। একটি সাইকেলের বেগ ১৫ মি./সে. থেকে বৃদ্ধি পেয়ে ৩ সেকেন্ড পর ৩০ মি./সে. হলে এর ত্বরণ কত?
ক. ৫ মি. খ. ৫ মি/সে.
গ. ৫ মি./সে.২ ঘ. ১০ মি./সে.২
৭। কোনটি গতির প্রকারভেদ নয়?
ক. চলন গতি খ. মিশ্র গতি
গ. ঘূর্ণন গতি ঘ. পর্যায় গতি
৮। মৌলিক রাশি কোনটি?
ক. দৈর্ঘ্য খ. ক্ষেত্রফল গ. আয়তন ঘ. বল
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সাদিয়া প্রথমে পূর্বদিকে ২৫ মিটার গেল। তারপর পেছনে ফিরে উল্টো দিকে ৩৫ মিটার গেল। এতে তার মোট ২০ সেকেন্ড সময় লাগল।
৯। সাদিয়ার সরণ কত?
ক. পূর্বদিকে ১০ মিটার
খ. পশ্চিম দিকে ১০ মিটার
গ. পূর্বদিকে ৬০ মিটার
ঘ. পশ্চিম দিকে ৬০ মিটার
১০। সাদিয়ার দ্রুতি কত ছিল?
ক. ০.৫ মি/সে. খ. ৩ মি./সে.
গ. ২০০ মি/সে. ঘ. ৬০০ মি/সে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৯
৩৭. গ ৩৮. ঘ ৩৯. ক।
অধ্যায়-১০
১. ক ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. গ ৭. খ ৮. ক ৯. খ ১০. খ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর