বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১০ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-১০
১১। ত্বরণের একক কোনটি?
ক. মিটার/সেকেন্ড২
খ. মিটার/সেকেন্ড
গ. মিটার ঘ. সেকেন্ড
১২। তরল পদার্থের নির্দিষ্ট কী আছে?
ক. আকার খ. আয়তন
গ. উচ্চতা ঘ. দৈর্ঘ্য
১৩। দেয়ালঘড়ির দোলকের গতি হলো—
ক. চলন গতি খ. দোলন গতি
গ. ঘূর্ণন গতি ঘ. পর্যায়বৃত্ত গতি
১৪। প্রসঙ্গ-কাঠামোর সাহায্যে কী নির্ণয় করা হয়?
ক. আয়তন খ. বল
গ. গতি ঘ. শক্তি
১৫। চলন গতির প্রকারভেদ কোনটি?
ক. ঘূর্ণন গতি খ. জটিল গতি
গ. সরলরৈখিক
ঘ. পর্যাবৃত্ত গতি
১৬। কোনটি গতিশীল বস্তু?
ক. বাড়িঘর খ. দালানকোঠা
গ. গাছপালা ঘ. হেঁটে চলা লোক
১৭। নিচের কোনটি গতিশীল বস্তু নয়?
ক. বিমানের যাত্রী
খ. বাসের চালক
গ. গাছপালা ঘ. হেঁটে চলা লোক
১৮। বস্তুর স্থির অবস্থাকে কী বলে?
ক. স্থির খ. স্থিতি
গ. গতি ঘ. গতিশীল
১৯। লিটন রিকশা থেকে নেমে ভাড়া দিচ্ছে। তখন রিকশাটির অবস্থা কেমন?
ক. স্থির খ. গতিশীল
গ. গতি ঘ. স্থিতি
২০। পিয়াল একটি খেলনা বল নিয়ে মায়ের কাছে দৌড়ে এল। মা পিয়ালের সাপেক্ষে কেমন অবস্থায় রয়েছে?
ক. স্থিতি খ. গতিশীল
গ. স্থির ঘ. গতি
২১। স্পন্দন গতিতে কোনো বস্তু—
i. নির্দিষ্ট অবস্থানে অগ্রপশ্চাত্ চলে
ii. বারবার একই পথ অতিক্রম করে
iii. সর্বদা সরলরেখা বরাবর দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। স্থিতি ও গতি উভয়ই কী?
ক. পরম খ. আপেক্ষিক
গ. ধ্রুবক ঘ. নির্দিষ্ট দিকবিশিষ্ট
২৩। তন্বী বিছানায় শুয়ে আছে। তার অবস্থার ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. তন্বী সূর্যের সঙ্গে স্থির
খ. তন্বী পৃথিবীর সঙ্গে স্থির
গ. তন্বী পৃথিবীর সঙ্গে গতিশীল
ঘ. তন্বী পরম স্থিতিশীল
২৪। স্থিতি ও গতি নির্ভর করে—
ক. সময়ের ওপর
খ. তাপমাত্রার ওপর
গ. পর্যবেক্ষণের ওপর
ঘ. দূরত্বের ওপর
২৫। প্রসঙ্গ-কাঠামো হতে হবে—
ক. আপেক্ষিক খ. গতিশীল
গ. অনির্দিষ্ট ঘ. সুনির্দিষ্ট
২৬। কোনটি সর্বদা গতিশীল?
ক. মানুষ খ. পৃথিবী
গ. ট্রেন ঘ. বাস
২৭। সুমি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তার সাপেক্ষে স্থির রয়েছে—
i. রাস্তার ল্যাম্পপোস্ট
ii. বাসস্টপ
iii. সাইকেল আরোহী ব্যক্তি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। মিতু টেবিলের ড্রয়ার খুলে সেখান থেকে কলম বের করল। এ ক্ষেত্রে ড্রয়ারটির কোন ধরনের গতি কার্যকর?
ক. চলন গতি
খ. জটিল গতি
গ. স্পন্দন গতি ঘ. ঘূর্ণন গতি।
২৯। রুহান একটি বাক্সকে বারান্দা থেকে সরল রেখা বরাবর টেনে তার ঘরে নিয়ে এল। বাক্সটির গতি—
ক. ঘূর্ণন গতি
খ. জটিল গতি
গ. চলন গতি ঘ. পর্যাবৃত্ত গতি
৩০। নিলয় তার শ্রেণিকক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সোজা হেঁটে গেল। নিলয়ের গতি—
ক. সরলরৈখিক গতি খ. বক্র গতি
গ. জটিল গতি ঘ. স্পন্দন গতি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১০
১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ
২১. ক ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. ঘ ২৬. খ ২৭. ক ২৮. ক ২৯. গ ৩০. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর