বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-১০
৩১। গড়িয়ে যাওয়া বলের গতি—
i. ঘূর্ণন গতি ii. চলন গতি
iii. দোলন গতি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। নিচের কোনটিতে চলন গতি অনুপস্থিত?
ক. বৈদ্যুতিক পাখার গতি
খ. লেখার সময় হাতের গতি
গ. টেবিলের ড্রয়ারের গতি
ঘ. ঢালু তলে বাক্স পিছলে পড়ার গতি
৩৩। নিশু স্কুলের মাঠে এক হাত দিয়ে একটি বাঁশকে শক্ত করে ধরে বাঁশের চারদিকে ঘুরতে থাকল। নিশুর গতি—
ক. সরলরৈখিক গতি
খ. বক্র গতি
গ. স্পন্দন গতি ঘ. ঘূর্ণন গতি
৩৪। কোনো ব্যক্তি একটি বল মাঠের মধ্যে গড়িয়ে দিল, এ ক্ষেত্রে বলের গতি—
ক. চলন গতি খ. পর্যাবৃত্ত গতি
গ. জটিল গতি ঘ. স্পন্দন গতি
৩৫। রবিন শ্রেণিকক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সোজা হেঁটে গেল। এ ক্ষেত্রে যে গতি কার্যকর—
i. চলন গতি ii. বক্র গতি
iii. সরলরৈখিক গতি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬। প্রতিদিন ঘড়ি দেখে আমরা সময় জানতে পারি। এর কাঁটায় কোন ধরনের গতি থাকে?
ক. দোলন গতি
খ. পর্যাবৃত্ত গতি
গ. জটিল গতি ঘ. স্পন্দন গতি
৩৭। পাক দৌড়ের গতি কী ধরনের গতি?
ক. ঘূর্ণন চলন গতি খ. পর্যাবৃত্ত গতি
গ. স্পন্দন গতি
ঘ. সরলরৈখিক গতি
৩৮। পর্যাবৃত্ত গতির উদাহরণ—
i. সূর্যের চারদিকে পৃথিবীর গতি
ii. বৈদ্যুতিক পাখার গতি
iii. সূর শলাকার গতি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯। কোনটি স্পন্দন গতি?
ক. পাক দৌড়ের গতি
খ. বৈদ্যুতিক পাখার গতি
গ. দেয়ালঘড়ির দোলকের গতি
ঘ. ঘড়ির কাঁটার গতি।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১০
৩১. ক ৩২. ক ৩৩. ঘ ৩৪. গ ৩৫. খ ৩৬. খ ৩৭. খ ৩৮. ক ৩৯. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর