বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯
১৭। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য কী ব্যবহার করা হয়?
ক. সুইচ খ. ফিউজ
গ. অ্যামিটার ঘ. ভোল্টমিটার
নিচের বর্তনীটির আলোকে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

.
.

১৮। বর্তনীটিতে দৈনিক ৮ ঘণ্টা করে বাতি জ্বালালে ১০ দিনে কত ইউনিট বিদ্যুত্ খরচ হবে?
ক. ১.৬ খ. ১.৭৬ গ. ১৬ ঘ. ১৭.৬
১৯। বর্তনীটির ক্ষেত্রে—
i. প্রতিটি বাতি সমান ভোল্টেজ পাবে
ii. সব বাতি তাদের ক্ষমতা অনুসারে উজ্জ্বলভাবে জ্বলবে
iii. একটি বাতি ফিউজ হলে সবগুলো বাতি নিভে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২০। পরিবাহীর রোধ নির্ভর করে তার—
i. দৈর্ঘ্যের ওপর ii. প্রস্থচ্ছেদের ওপর
iii. উপাদানের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২১। আর্থ তার ব্যবহারের ফলে—
i. বৈদ্যুতিক যন্ত্র রক্ষা পায়
ii. বিদ্যুত্ বিল কম হয়
iii. বৈদ্যুতিক শক খাওয়ার সম্ভাবনা থাকে না
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ঘ. i, ii ও iii
২২। টিভিতে কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়?
ক. ৫ খ. ১৫ গ. ৩০ ঘ. ৬০
২৩। বৈদ্যুতিক যন্ত্র চালাতে বা বন্ধ করতে কোনটি ব্যবহার করা হয়?
ক. সার্কিট ব্রেকার খ. আর্থ তার
গ. সুইচ ঘ. ফিউজ
২৪। বিদ্যুত্প্রবাহ পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. সার্কিট ব্রেকার খ. আর্থ তার
গ. ভোল্টমিটার ঘ. অ্যামিটার
২৫। ভোল্টামিটারের ক্ষেত্রে বলা যায়—
i. বিভব পার্থক্য সরাসরি ভোল্টে পরিমাপ করা যায় ii. বিদ্যুত্প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ারে পরিমাপ করা যায় iii. বর্তনীতে সমান্তরালভাবে সংযুক্ত করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৯
১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. খ ২৬. ক ২৭. গ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা