বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অর্পার পড়ার রুমে ২টি বাল্ব ও ১টি ফ্যানের সংযোগ দেওয়া আছে। অন্যদিকে তাদের ডাইনিং রুমে ২টি টিউবলাইট, ১টি ফ্যান ও ১টি ইলেকট্রিক কেটলির সংযোগ দেওয়া আছে।
২৬। অর্পার পড়ার রুমে কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করতে হবে?
ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ৩০
২৭। অর্পাদের ডাইনিং রুমে ৫ অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করলে—
i. বিদ্যুত্ খরচ কম হবে
ii. প্রায়ই দুর্ঘটনা ঘটবে
iii. সুইচ অন করা হলে গলে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অধ্যায়-১০
১। অ্যাসিডের সাধারণ মৌলিক পদার্থ কোনটি?
ক. অক্সিজেন খ. সালফার
গ. হাইড্রোজেন ঘ. নাইট্রোজেন
২। কোন ধাতুটি অ্যাসিডের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে?
ক. Cu খ. Na গ. Zn ঘ. Al
৩। তুঁতের অণুতে কত অণু পানিযুক্ত থাকে?
ক. ৩ অণু খ. ৫ অনু গ. ৭ অণু ঘ. ৯ অণু
৪। ক্যালসিয়াম কার্বনেট যৌগে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কোন গ্যাসটি উত্পন্ন হয়?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
৫। ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়ায় কী উত্পন্ন হয়?
ক. লবণ ও পানি খ. লবণ ও ক্ষার
গ. অ্যাসিড ও পানি ঘ. ক্ষার ও ক্ষারক
৬। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় উত্পন্ন লবণকে কী বলে?
ক. সালফেট লবণ খ. ক্লোরাইড লবণ
গ. নাইট্রেট লবণ ঘ. কার্বনেট লবণ
৭। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ—
i. অম্লীয় ii. ক্ষারীয় iii. নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. ii ও iii
৮। অ্যাসিডের মধ্যে মিথাইল অরেঞ্জ কোন বর্ণ ধারণ করে?
ক. লাল খ. নীল গ. হলুদ ঘ. গোলাপি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৯
২৬. ক ২৭. গ।
অধ্যায়-১০
১. গ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. ক।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা