বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১০
৯। নিচের কোনটি সঠিক?
ক. সকল ক্ষারকই ক্ষার কিন্তু সকল ক্ষারই ক্ষারক নয়
খ. সকল ক্ষারকই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়
গ. পানিতে দ্রবণীয় ক্ষারকে ক্ষারক বলে
ঘ. পানিতে অদ্রবণীয় ক্ষারককে ক্ষার বলে
১০। H2SO4 একটি অ্যাসিড। কারণ—
i. এটি টক স্বাদযুক্ত
ii. এটি নীল লিটমাসকে লাল করে
iii. ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উত্পন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১১ থেকে ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ফারজানা একটি বিকারে পিচ্ছিল-জাতীয় দ্রবণ নিয়ে তাতে লিটমাস দ্রবণ যোগ করায় সেটি নীল হয়ে গেল।
১১। দ্রবণটির প্রকৃতি ছিল—
i. অম্লীয় ii. ক্ষারীয় iii. নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
১২। দ্রবণটিতে ফেনোফথ্যালিন দ্রবণ যোগ করলে কী বর্ণ ধারণ করতো?
ক. লাল খ. নীল গ. গোলাপি ঘ. বর্ণহীন
১৩। দ্রবণটির বৈশিষ্ট্য হচ্ছে—
i. এটি পানিতে দ্রবণীয়
ii. এটি বিদ্যুত্ পরিবাহী
iii. অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার ও পানি উত্পন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। অ্যাসিডের মধ্যে ফেনোফথ্যালিন কোন বর্ণ ধারণ করে?
ক. লাল খ. নীল গ. হলুদ ঘ. বর্ণহীন
১৫। খাবার সোডার সংকেত কোনটি?
ক. NaHCo3 খ. Na2SO4 গ. Na2CO3 ঘ. NaCl
১৬। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কী?
ক. সোডিয়াম ক্লোরাইড খ. সোডিয়াম স্টিয়ারেট
গ. সোডিয়াম কার্বনেট ঘ. কপার সালফেট
১৭। কোনটি লবণ?
ক. ZnSO4 খ. Ca(OH)2 গ. NaOH ঘ. KOH
১৮। অ্যাসিডের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে—
i. পটাশিয়ামii. ক্যালসিয়াম iii. ফসফরাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। সালফিউরিক অ্যাসিডের অণুতে কয়টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
২০। অ্যাসিড নীল লিটমাসকে—
ক. বর্ণহীন করে খ. হলুদ করে
গ. লাল করে ঘ. গোলাপি করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১০
৯. খ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. গ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা