বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১১
১৩। আলো কোনো অস্বচ্ছ মাধ্যমের ওপর পড়লে—
i. প্রতিফলন হয় ii. প্রতিসরণ হয় iii. শোষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে—
i. প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়
ii. প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়
iii. প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে ছোট হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের চিত্র থেকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:

১৫। সংকট কোণ কোনটি?
ক. <AON খ. <BON
গ. <NOBঘ. <A র্OB 
১৬। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান কত হবে?
ক. <BON  এর সমান
খ. <AON এর সমান
গ. <BON এর চেয়ে বেশি
ঘ. <BON এর চেয়ে কম
১৭। মরীচিকা দেখা যাবে না—
i. গ্রীষ্মকালে দুপুরে ii. বর্ষাকালে রাতে
iii. শীতকালে বিকেলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য—
i. মরুভূমিতে মরীচিকা দেখা যায়
ii. প্রখর রোদে পিচের রাস্তা ভেজা মনে হয়
iii. জলাশয়ের মাছকে ওপরে মনে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। আলোক রশ্মি দুইটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে লম্বভাবে পতিত হলে—
ক. আপতন কোণ ০হ্ন এবং প্রতিসরণ কোণ ৯০হ্ন
খ. আপতন কোণ ৯০হ্ন এবং প্রতিসরণ কোণ ০হ্ন
গ. আপতন কোণ ০হ্ন এবং প্রতিসরণ কোণ ০হ্ন
ঘ. আপতন কোণ ৯০হ্ন এবং প্রতিসরণ কোণ ৯০হ্ন
২০। আলোর প্রতিসরণের ক্ষেত্রে কয়টি মাধ্যম দরকার?
ক. মাধ্যম দরকার নেই খ. ৩টি গ. ২টি ঘ. ১টি
২১। কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?
ক. কর্নিয়া খ. আইরিস গ. রেটিনা ঘ. কোরয়েড।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১১
১৩. খ ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.গ ২১.গ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা