বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১২
১। মহাকাশ বলতে বোঝায়—
ক. তারার অবস্থান খ. চাঁদের পরিবেশ
গ. পদার্থের উপস্থিতি
ঘ. পদার্থের অনুপস্থিতি
২। মহাবিশ্বের সব বস্তুকে কী বলা হয়?
ক. নভোমণ্ডলীয় বস্তু খ. মহাকাশীয় বস্তু
গ. গ্যালাক্সি ঘ. নক্ষত্র
৩। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
ক. টাইটান খ. গ্যালিমেড
গ. নেরাইড ঘ. আলফা সেন্টোরি
৪। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
ক. ২০ মিনিট ৮ সেকেন্ড
খ. ৮ মিনিট ২০ সেকেন্ড
গ. ১০ মিনিট ঘ. ১০ মিনিট ২০ সেকেন্ড
৫। সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
ক. ৮টি খ. ৯টি গ. ১০টি ঘ. ১১টি
৬। নেপচুনের কয়টি উপগ্রহ আছে?
ক. ১৩টি খ. ৩৪টি
গ. ২৭টি ঘ. ৬৩টি
৭। মহাবিশ্বে আলোর তীব্রতা অনুসারে গ্রহগুলো হলো—
ক. সবুজ, লাল, নীল খ. লাল, নীল, সবুজ
গ. নীল, সবুজ, লাল ঘ. লাল, নীল, হলুদ
৮। স্টিফেন হকিং একজন—
ক. পদার্থবিজ্ঞানী খ. চিকিত্সাবিজ্ঞানী
গ. জীববিজ্ঞানী ঘ. প্রকৌশলী
৯। ছোট নক্ষত্রের রং কেমন?
ক. লাল খ. সবুজ গ. হলুদ ঘ. নীল
১০। কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
ক. মঙ্গল খ. বুধ গ. শনি ঘ. বৃহস্পতি
১১। ভ্রমণসঙ্গীর পারিভাষিক শব্দ কোনটি?
ক. স্পুটনিক খ. এক্সপ্লোরার
গ. ইনটেলসেট ঘ. স্টক
১২। প্রথম মহিলা মহাকাশচারী কে?
ক. মুসা ইব্রাহিম খ. হকিং
গ. গ্যাগরিন ঘ. তেরেসকোভা
১৩। রিলে স্টেশনের কাজে ব্যবহূত উপগ্রহ কোনটি?
ক. যোগাযোগ উপগ্রহ
খ. আবহাওয়া উপগ্রহ
গ. নৌপরিবহন উপগ্রহ
ঘ. সামরিক উপগ্রহ
১৪। মাটি, পানি ও বায়ুদূষণ নির্ণয়ে কোন উপগ্রহ ব্যবহার করা হয়?
ক. আবহাওয়া উপগ্রহ খ. যোগাযোগ উপগ্রহ
গ. সামরিক উপগ্রহ
ঘ. পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ
১৫। যোগাযোগ উপগ্রহ ব্যবহূত হয়—
i. আবহাওয়া পূর্বাভাস জানতে
ii. টেলিভিশনে খেলা দেখতে
iii. টেলিফোনে কথা বলতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ?
ক. ১৩টি খ. ২৭টি গ. ৩৪টি ঘ. ৬৩টি
১৭। গ্যালাক্সি হলো—
i. গ্রহ, নক্ষত্রের মধ্যে অবস্থিত খালি জায়গা
ii. নক্ষত্রকে কেন্দ্র করে পরিভ্রমণকারী জ্যোতিষ্ক
iii. মহাবিশ্বের কোনো স্থানে ঘনীভূত পদার্থের আধিক্য
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
১৮। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য হলো—
i. গ্রহের আলো আছে, নক্ষত্রের আলো নেই
ii. গ্রহের আলো নেই, নক্ষত্রের আলো আছে
iii. গ্রহের উপগ্রহ আছে, নক্ষত্রের উপগ্রহ নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১২
১. ঘ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. গ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা