বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
১। কোনটি জীবকে জীবনীশক্তি প্রদান করে?
ক. তাপ খ. পানি গ. খাদ্য ঘ. আলো
২। সেদ্ধ চালে শ্বেতসারের পরিমাণ কত?
ক. ৭৯% খ. ৭০% গ. ৬০% ঘ. ৬%
৩। আমিষে কী পরিমাণ নাইট্রোজেন থাকে?
ক. ৬% খ. ১৬% গ. ৫৯% ঘ. ৬০%
৪। এক গ্রাম শর্করা থেকে কী পরিমাণ তাপশক্তি পাওয়া যায়?
ক. ১ কিলোক্যালরি খ. ২ কিলোক্যালরি
গ. ৩ কিলোক্যালরি ঘ. ৪ কিলোক্যালরি
৫। কোনটি দেহে তাপ ও শক্তি উত্পাদন করে?
ক. পানি খ. ভিটামিন
গ. স্নেহ পদার্থ ঘ. খনিজ লবণ
৬। কোনটির অভাবে শুিশুদের রিকেটস রোগ হয়?
ক. ভিটামিন-এ খ. ভিটামিন-বি
গ. ভিটামিন-সি ঘ. ভিটামিন-ডি
৭। আমিষের মৌলিক উপাদান কয়টি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৮। বিশুদ্ধ খাদ্যে কয়টি উপাদান থাকে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৯। কোনটি মিশ্র খাদ্য?
ক. গ্লুকোজ খ. ফ্রুক্টোজ গ. চিনি ঘ. দুধ
১০। কোনটি বিভিন্ন রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে?
ক. শর্করা খ. আমিষ
গ. পানি ঘ. খনিজ লবণ
১১। কোনটি সহজপাচ্য খাদ্য উপাদান?
ক. আমিষ খ. শর্করা গ. ভিটামিন ঘ. স্নেহ
১২। আমিষ পরিপাক হয়ে কী হয়?
ক. গ্লুকোজ খ. ফ্যাটি অ্যাসিড
গ. অ্যামাইনো অ্যাসিড ঘ. গ্লিসারল
১৩। প্রকৃতিজাত দ্রব্যে কত প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে?
ক. ৬ প্রকার খ. ১৩ প্রকার
গ. ১৮ প্রকার ঘ. ২২ প্রকার
১৪। সহজপাচ্যতার ওপর কোনটির পুষ্টিমান নির্ভর করে?
ক. আমিষের খ. স্নেহের
গ. ভিটামিনের ঘ. খনিজ লবণের
১৫। স্নেহ পরিপাক হয়ে কী হয়?
ক. গ্লুকোজ খ. ল্যাকটিক অ্যাসিড
গ. অ্যামাইনো অ্যাসিড
ঘ. ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল
১৬। আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
ক. মেরাসমাস খ. অ্যানিমিয়া
গ. রিকেটস ঘ. গলগণ্ড।
১৭। প্রাণিদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ?
ক, ৪০-৫০ ভাগ খ. ৫০-৬০ ভাগ
গ. ৫৫-৬৫ ভাগ ঘ. ৬০-৭০ ভাগ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১৩
১. গ ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা