বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
স্বপ্না টক খেতে পছন্দ করে না। এমনকি সে সবুজ শাকসবজি এবং টমেটোও খায় না। ইদানীং দেখা যাচ্ছে, তার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে।
১৮। স্বপ্নার কী রোগ হয়েছে?
ক. স্কার্ভি খ. রিকেটস
গ. মেরাসমাস ঘ. কোয়াশিয়রকর
১৯। উদ্দীপকের খাদ্যগুলোর অভাবে বয়স্কদের—

i. হাড় নরম হয়ে যায়।
ii. ত্বক চুলকায় এবং ঘা হয়
iii. বুকের হাড় ও পাঁজরে ব্যথা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। পুষ্টি উপাদান—
i. কর্মবিমুখ করে তোলে
ii. মেধা ও বুদ্ধি বাড়ায়
iii. শক্তি ও বৃদ্ধি নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। আমিষের অভাবজনিত রোগ হলো—
i. মেরাসমাস ii. রাতকানা iii. কোয়াশিয়রকর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সান্তার বয়স তিন বছর। তার প্রায়ই ডায়রিয়া হয় এবং শরীরে পানি আসে। স্বাস্থ্যও খুব দুর্বল।
২২। সান্তা কী রোগে ভুগছে?
ক. রিকেটস খ. কিটোসিস
গ. মেরাসমাস ঘ. কোয়াশিয়রকর
২৩। যে খাদ্যগুলোর অভাবে সান্তার এ রোগ হয়েছে, তা হলো—
i. মাছ, মাংস ডিম
ii. লিচু, আম, আনারস
iii. মসুর, চিনাবাদাম, ছোলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii.

অধ্যায় ১৪
১। কোনটি সর্বভুক?
ক. বাঘ খ. কুমির গ. বানর ঘ. সাপ
২। কোনটি প্রথম স্তরের খাদক?
ক. বক খ. বাঘ গ. শামুক ঘ. ফাইটোপ্ল্যাঙ্কটন
৩। কোনটি উত্পাদক?
ক. শৈবাল খ. ছত্রাক
গ. ভাইরাস ঘ. ব্যাকটেরিয়া
৪। উদ্ভিদভোজী প্রাণীদের কী বলা হয়?
ক. বিয়োজক খ. প্রথম স্তরের খাদক
গ. দ্বিতীয় স্তরের খাদক
ঘ. তৃতীয় স্তরের খাদক
৫। বাস্তুসংস্থানে সজীব উপাদান কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৬। কোনটি জৈব উপাদান?
ক. নাইট্রোজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ঘ. হিউমাস
৭। কোনটি দ্বিতীয় স্তরের খাদক?
ক. পাখি খ. মুরগি গ. হরিণ ঘ. সারস
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১৩
১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. খ ২২. ঘ ২৩. খ।
অধ্যায়-১৪
১. গ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা