সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# বেশ কিছুদিন ধরে ফরহাদের শুকনা কাশি, জ্বর ও অতিরিক্ত ঘাম হচ্ছে। শরীরের ওজনও কমে যাচ্ছে। এ অবস্থায় চিকিত্সকের কাছে গেলে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানালেন ঐওঠ পজিটিভ। চিকিত্সক আরও বললেন, ‘অল্পবয়সী ছেলেমেয়েরা এ রোগে বেশি সংক্রমিত হচ্ছে।
প্রশ্ন্ন:
ক. সেলুলোজ কাকে বলে?
খ. খাদ্যপ্রাণ বলতে কী বোঝায়?
গ. ফরহাদের দেহের জীবাণুটি কীভাবে ছড়ায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত চিকিত্সকের মন্তব্য বিশ্লেষণ করো।
উত্তর-ক.
সেলুলোজ হচ্ছে উদ্ভিজ্জ উত্স থেকে প্রাপ্ত একপ্রকারের শর্করা।
উত্তর-খ.
খ. জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য বিশেষ একধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়। এ ধরনের খাদ্য উপাদানকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলে। ভিটামিন বা খাদ্যপ্রাণ প্রত্যক্ষভাবে দেহ গঠনে অংশগ্রহণ না করলেও এদের অভাবে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন বা দেহে তাপশক্তি উত্পাদন ইত্যাদি ক্রিয়াগুলো সুসম্পন্ন হতে পারে না।
উত্তর-গ.
HIV নামক একধরনের ভাইরাসের সংক্রমণে ফরহাদের এইডস রোগ হয়। এই জীবাণুটি বিভিন্নভাবে ছড়াতে পারে। যেমন:
১. এইচআইভি সংক্রমিত রক্ত ও অপারেশনে ব্যবহূত যন্ত্রপাতির মাধ্যমে।
২. অনৈতিক ও অনিরাপদ দৈহিক সম্পর্কের মাধ্যমে।
৩. এইচআইভি/এইডস আক্রান্ত মায়ের মাধ্যমে (গর্ভাবস্থায়, প্রসবের সময়ে এবং মায়ের দুধ পানে) তার শিশু সংক্রমিত হতে পারে।
উত্তর-ঘ.
UNAIDS ২০০৭-এর তথ্য অনুযায়ী পৃথিবীব্যাপী প্রতিবছর নতুনভাবে এইচআইভি আক্রান্তদের অর্ধেকই হচ্ছে ২৫ বছরের কম বয়সী কিশোর-কিশোরী/যুবক-যুবতী। অন্যদিকে, এইচআইভি আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ওই বয়সী মেয়েরা ছেলেদের তুলনায় অধিক ঝুঁকিতে রয়েছে। এর প্রধান কারণগুলো হলো:
১. আর্থসামাজিক কাঠামোতে মেয়েদের দুর্বল অবস্থান।
২. মেয়েরা এইচআইভি/এইডস বিষয়ে ছেলেদের তুলনায় কম অবহিত।
৩. নারী-পুরুষ বৈষম্যের কারণে পুরুষ দ্বারা মেয়েদের নিগৃহীত হওয়া।
৪. মেয়েদের অনিরাপদ যৌন সম্পর্ক স্থাপনে বাধাদানের ক্ষমতার অভাব।
৪. মেয়েদের বিশেষ শারীরিক বৈশিষ্ট্য এবং যৌন কৌতূহল ও অনিরাপদ দৈহিক সম্পর্ক ইত্যদি।
মেয়েদের মতো অল্প বয়সী ছেলেরাও ঝুঁকিপূর্ণ। তাই এইচআইভি/এইডস থেকে মুক্ত থাকার জন্য ছেলেমেয়েদের যেমন শিক্ষিত হতে হবে, তেমনি তাদের সুরক্ষার জন্য পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।
সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে উদ্দীপকে উল্লেখিত চিকিত্সকের মন্তব্য যথার্থ বলে প্রতীয়মান হয়।