বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২৯. ভারবাহুর দৈর্ঘ্যকে কমানোর চেষ্টা করে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করে কোনটি?
ক. কাঁচি খ. চিমটা গ. যাঁতি ঘ. জ্যাক স্ক্রু
৩০. একটি লিভারের বলবাহুর দৈর্ঘ্য ২৫ সেমি ও ভারবাহুর দৈর্ঘ্য ৫ সেমি। এর যান্ত্রিক সুবিধা কত?
ক. ৫ খ. ৫ গ. ৩ ঘ. ২
৩১. ভার যখন মাঝখানে থাকে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে, তখন তাকে কী ধরনের লিভার বলে?
ক. ১ম শ্রেণির খ. ২য় শ্রেণির
গ. ৩য় শ্রেণির ঘ. ৪র্থ শ্রেণির
৩২. তৃতীয় শ্রেণির লিভারে প্রযুক্ত বল কোথায় কার্যকর হয়?
ক. প্রান্তে খ. মাঝখানে
গ. ফালক্রামের কাছে ঘ. ভরের সঙ্গে
৩৩. ২০০ নিউটন বল প্রয়োগে ২০০০ নিউটন ভার তোলা হলে তার যান্ত্রিক সুবিধা কত?
ক. ১০ খ. ২০ গ. ৮০ ঘ. ৬০
৩৪. লিভারের সাহায্যে কোনটি পাওয়া যায়?
ক. যান্ত্রিক অসুবিধা খ. যান্ত্রিক ত্রুটি
গ. যন্ত্রের ঘর্ষণ ঘ. যান্ত্রিক সুবিধা
৩৫. চাকা ও অক্ষদণ্ডের ভিন্ন ভিন্ন রূপ কী?
ক. যাঁতি খ. কাঁচি
গ. স্টিয়ারিং হুইল ঘ. সাঁড়াশি
৩৬. একটি হাতুড়ির কয়টি প্রান্ত থাকে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩৭. পতাকা ওপরে ওঠাতে কোন ধরনের কপিকল ব্যবহার করা হয়?
ক. নড়নক্ষম খ. অনড়
গ. জটিল ঘ. সরল
৩৮. কোন যন্ত্রে খাঁজ কাটা চাকতি থাকে?
ক. সাঁড়াশি খ. জ্যাক স্ক্রু
গ. কপিকল ঘ. হেলানো তল
৩৯. যে কপিকলে বস্তু স্থির থাকে তাকে কী বলে?
ক. অনড় কপিকল খ. চলন্ত কপিকল
গ. স্থায়ী কপিকল ঘ. নড়নক্ষম কপিকল
৪০. কোন কপিকলে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়?
ক. স্থির কপিকলে খ. নড়নক্ষম কপিকলে
গ. স্থায়ী কপিকলে ঘ. অস্থায়ী কপিকলে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১১
২৯. ক ৩০. ক ৩১. খ ৩২. খ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ক ৩৭. খ ৩৮. গ ৩৯. ক ৪০. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর