বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১. নিচের কোনটির নিজের আলো নেই?
ক. জোনাকি পোকা
খ. বৈদ্যুতিক বাতি
গ. সূর্য ঘ. চন্দ্র
২. পৃথিবী চাঁদের তুলনায় কত গুণ বড়?
ক. ১০ খ. ২০ গ. ৪০ ঘ. ৫০
৩. সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কোন গ্যাস আমাদের রক্ষা করে?
ক. কার্বন ডাই-অক্সাইড
খ. নাইট্রোজেন
গ. ওজোন ঘ. অক্সিজেন
৪. পৃথিবীর সবচেয়ে বাইরের অংশ থাকে—
ক. কঠিন পদার্থ
খ. তরল পদার্থ
গ. বায়বীয় পদার্থ
ঘ. অর্ধতরল পদার্থ
৫. সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়?
ক. ১০ লক্ষ খ. ১১ লক্ষ
গ. ১৩ লক্ষ ঘ. ১২ লক্ষ
৬. সন্ধ্যাতারা কোন আকাশে দেখা যায়?
ক. পূর্ব খ. দক্ষিণ
গ. পশ্চিম ঘ. উত্তর
# নিচের চিত্রটি লক্ষ করো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

চিত্রে পৃথিবীর অভ্যন্তরের তিনটি মূল ভাগ দেখানো হয়েছে।
৭. C এর বাইরের পৃষ্ঠ গঠিত হয়েছে—
i. মাটির সঙ্গে পচা ও মৃত জীবদেহ মিশে
ii. জৈব ও অজৈব পদার্থের সমন্বয়ে
iii. ভারী পদার্থগুলো জমা হয়ে
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
৮. A ও C এর মধ্যে পার্থক্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. A অপেক্ষা C এর তাপমাত্রা বেশি
খ. C অপেক্ষা A তাপমাত্রা বেশি
গ. A সম্পূর্ণ তরল C সম্পূর্ণ কঠিন
ঘ. A সম্পূর্ণ কঠিন C আংশিক কঠিন
৯. ভূত্বকের উপাদান হচ্ছে—
i. পানি ii. কাদা iii. বালি
নিচের কোনটি কঠিন?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. জীবাশ্ম জ্বালানি হচ্ছে—
i. কয়লা
ii. প্রাকৃতিক গ্যাস
iii. বায়োগ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. গ্রাফাইট কোন শ্রেণির শিলা?
ক. আগ্নেয় খ. পাললিক
গ. রূপান্তরিত ঘ. কাদা
১২. শিলা পরিবারের সদস্য নিচের কোনটি?
i. গ্রানাইট ও ব্যাসল্ট
ii. বেলেপাথর ও চুনাপাথর
iii. সোনা ও তামা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. iii ঘ. i, ii ও iii
১৩. আগ্নেয় শিলার অপর নাম কী?
ক. প্রাথমিক শিলা
খ. বহিঃজ শিলা
গ. রূপান্তরিত শিলা
ঘ. অন্তজ শিলা
১৪. কোনটি মহাসাগরের অন্তর্ভুক্ত?
ক. দক্ষিণ মহাসাগর
খ. কৃষ্ণসাগর
গ. কাস্পিয়ান সাগর
ঘ. আরব সাগর
১৫. সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ১ দিন খ. ৩৬৫ দিন
গ. ২৪ দিন ঘ. ৪৮ ঘণ্টা
১৬. সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে কোনটি?
ক. জীব খ. জড়
গ. উদ্ভিদ ঘ. প্রাণী
১৭. কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয়, কারণ—
i. জৈব পদার্থ
ii. অজৈব পদার্থ
iii. জীবদেহ থেকে তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ট্রপোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
ক. ১০ খ. ১১ গ. ১২ ঘ. ১৬
১৯. চুনাপাথর পাওয়া যায় কোথায়?
ক. দিনাজপুরে খ. কুড়িগ্রামে
গ. জয়পুরহাটে ঘ. শেরপুরে
২০. মহাবিশ্ব এখনো কী হচ্ছে?
ক. স্থির আছে খ. সংকুচিত হচ্ছে
গ. বিস্তৃত হচ্ছে ঘ. ঠান্ডা হচ্ছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১২
১. ঘ ২. ঘ ৩. গ ৪. গ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর