বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২১. আমরা পৃথিবীর কোন অংশে বাস করছি?
ক. অভ্যন্তরে
খ. কেন্দ্রবিন্দুতে
গ. পৃষ্ঠের ওপরে
ঘ. কেন্দ্র ও পৃষ্ঠের মাঝামাঝি
২২. বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের সৃষ্টি কীভাবে হয়েছে?
ক. ১টি বিশাল ডিম থেকে
খ. গ্যাসপিণ্ড থেকে
গ. মহাবিস্ফোরণের মাধ্যমে
ঘ. সূর্য থেকে
২৩. কত বছর আগে মহাবিস্ফোরণ সংঘটিত হয়?
ক. হাজার হাজার বছর আগে
খ. লাখ লাখ বছর আগে
গ. কোটি কোটি বছর আগে
ঘ. মিলিয়ন বছর আগে
২৪. উদ্ভিদ প্রয়োজনীয় পুষ্টি উপাদান কী থেকে পায়?
খ. খাদ্য খ. খনিজ লবণ
গ. পানি ঘ. হিউমাস
২৫. মাটির স্তর কতটি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২৬. সাধারণত খনিজ সম্পদ কোথায় বেশি পাওয়া যায়?
ক. বায়ুমণ্ডলে
খ. মাটির ওপরে
গ. পানিতে
ঘ. মাটির নিচে
২৭. কোনটি প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে?
ক. পৃথিবী খ. চাঁদ
গ. মহাবিশ্ব ঘ. ধূমকেতু
২৮. সূর্যকে নক্ষত্র বলা হয় কেন?
ক. এর নিজস্ব আলো আছে বলে
খ. এর নিজস্ব রং আছে
গ. এটি স্থির থাকে বলে
ঘ. এটি গ্যাসীয় পিণ্ড বলে
২৯. নক্ষত্রের মধ্যে হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস কোন বলের সাহায্যে একত্র থাকে?
ক. অভিকর্ষ
খ. মহাকর্ষ
গ. মাধ্যাকর্ষণ
ঘ. কেন্দ্রাতিগ
৩০. আলো ও তাপের জন্য পৃথিবী কোনটির ওপর নির্ভরশীল?
ক. চাঁদ খ. সূর্য
গ. বিদ্যুত্
ঘ. জীবাশ্ম জ্বালানি
৩১. চাঁদ কোনটিকে কেন্দ্র করে ঘুরছে?
ক. পৃথিবী খ. তারা
গ. সূর্য ঘ. মঙ্গল গ্রহ
৩২. সূর্য সৃষ্টির সময় কিছু অবশিষ্ট অংশ কিসের মতো মহাকাশে ভেসে বেড়িয়েছে?
ক. বায়ু খ. ধূলিকণা
গ. জলীয়বাষ্প
ঘ. উত্তপ্ত পিণ্ড
৩৩. জ্যোতিষ্কের ক্ষেত্রে সঠিক তথ্য কোনটি?
ক. সূর্য পৃথিবীর চারদিকে আবর্তন করছে
খ. চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে
গ. চাঁদের নিজস্ব আলো আছে
ঘ. ধূমকেতু জ্যোতিষ্ক নয়
৩৪. X মহাবিশ্বের একটি জ্যোতিষ্ক যাতে জীবন আছে। এখানে X নিচের কোনটি?
ক. পৃথিবী খ. মঙ্গল
গ. বৃহস্পতি ঘ. চাঁদ
৩৫. সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে প্রতিফলিত হয়। এর ফলে কোনটি ঘটে?
ক. সূর্যের আলো কমে যায়
খ. চাঁদ আলোকিত হয়
গ. চাঁদ আলো সৃষ্টি করতে পারে
ঘ. পৃথিবী আলোকিত হয়
৩৬. আমরা রাতের বেলা যে আলোকবিন্দু দেখতে পাই, তাকে কী বলে?
ক. নক্ষত্র খ. গ্রহ
গ. জ্যোতিষ্ক ঘ. তারা
৩৭. হালকা পদার্থগুলো কোথায় রয়ে গেছে?
ক. পৃথিবীর কেন্দ্রে
খ. পৃথিবীর পৃষ্ঠে
গ. পৃথিবীর মধ্যভাগে
ঘ. পৃথিবীর বায়ুমণ্ডলে
৩৮. পৃথিবীর আকৃতি কেমন?
ক. বৃত্তাকার
খ. উপবৃত্তাকার
গ. গোলকের মতো
ঘ. চাকতির মতো
৩৯. পৃথিবীর কোন অংশে লোহা পাওয়া যায়?
ক. শিলামন্ডল
খ. গুরুমন্ডল
গ. কেন্দ্রমন্ডল
ঘ. বায়ুমন্ডল
৪০. বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ারের বেশির ভাগ অংশ কী দ্বারা গঠিত?
ক. কার্বন ডাই-অক্সাইড
খ. বায়ু ও মেঘ
গ. গ্যাস ও মেঘ
ঘ. ওজোন গ্যাস।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১২
২১. গ ২২. গ ২৩. গ. ২৪. ঘ ২৫. গ ২৬. ঘ ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. খ ৩৪. ক ৩৫. খ ৩৬. ক ৩৭. খ ৩৮. গ ৩৯. ক ৪০. গ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর