বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২১. যেসব খাদ্যে প্রয়োজনীয় সব উপাদান পরিমাণমতো থাকে সেসব খাদ্য কী নামে পরিচিত?
ক. অসুষম খাদ্য খ. পুষ্টিকর খাদ্য
গ. সুষম খাদ্য ঘ. আদর্শ খাদ্য
২২. খাদ্যে অতিসামান্য মাত্রায় বিদ্যমান প্রয়োজনীয় জৈব পদার্থকে কী বলা হয়?
ক. খনিজ লবণ খ. ভিটামিন
গ. শর্করা ঘ. স্নেহ
২৩. প্রতিদিনের খাবারগুলো আমাদের দেহ সরাসরি গ্রহণ করতে পারে না কেন?
ক. জটিল প্রকৃতির বলে
খ. মিশ্র প্রকৃতির বলে
গ. সরল প্রকৃতির বলে
ঘ. ভঙ্গুর প্রকৃতির বলে
২৪. যে খাবার অয়োডিন দ্রবণের রং পরিবর্তন করে তা—
i. সহজে হজম হয়
ii. দেহের ক্ষয়পূরণ করে
iii. দেহে তাপ উত্পন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি কোন খাদ্য উপাদান থেকে তৈরি হয়?
ক. শর্করা খ. স্নেহ
গ. প্রোটিন ঘ. খনিজ লবণ
২৬. কোনটি উদ্ভিজ্জ প্রোটিনসমৃদ্ধ খাদ্য?
ক. বরবটির বীজ খ. সরিষা
গ. কলমি ডাঁটা ঘ. কচুশাক
২৭. আমরা খাবার থেকে কী পাই?
ক. প্রোটিন খ. শক্তি
গ. স্নেহ ঘ. খনিজ লবণ
২৮. কোনটি নিম্ন ক্যালরিযুক্ত খাদ্য?
ক. ভোজ্যতেল খ. ঘি
গ. মাখন ঘ. চাল কুমড়া
২৯. সূর্যরশ্মির সাহায্যে কোন ভিটামিন তৈরি হয়?
ক. ভিটামিন এ খ. ভিটামিন ডি
গ. ভিটামিন কে ঘ. ভিটামিন বি
৩০. ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে—
i. দেহের বৃদ্ধি ব্যাহত হয়
ii. সুষ্ঠু পরিপাক ক্রিয়া সম্পাদিত হয় না iii. হূিপণ্ডের সুষ্ঠু কাজ সম্পাদন হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সেলিনা লেবু, কমলা ও আমলকী খুবই পছন্দ করে। এই ফলগুলো একটি প্রধান ভিটামিনের একটি উত্স
৩১. সেলিনার পছন্দ করা ফলগুলোতে কোন ভিটামিন পাওয়া যায়?
ক. ভিটামিন এ খ. ভিটামিন বি
গ. ভিটামিন সি ঘ. ভিটামনি ডি
৩২. উল্লিখিত ফলগুলোতে প্রাপ্ত ভিটামিন—
i. দাঁতের মাড়ি সুস্থ রাখে
ii. ক্ষত সারায়
iii. মজুত রাখলে নষ্ট হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. সামুদ্রিক শৈবাল ও মাছের তেলে পাওয়া যায় কোনটি?
ক. লৌহ খ. ফসফরাস
গ. আয়োডিন ঘ. পটাশিয়াম
৩৪. রাফেজের ক্ষেত্রে প্রযোজ্য—
i. পাটের আঁশ বা তন্তু
ii. খাদ্যের তন্তুময় বা আঁশযুক্ত অংশ
iii. রাফেজ হজম হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. দেহে কখন পুষ্টির অভাব ঘটে?
ক. খাদ্যে প্রোটিন কম থাকলে
খ. খাদ্যে শর্করা বেশি থাকলে
গ. খাদ্যে খনিজ লবণ অল্প থাকলে
ঘ. খাদ্যে ভিটামিন মধ্যম থাকলে
৩৬. রান্না করলে খাদ্যের কোন উপাদানটি নষ্ট হয়ে যায়?
ক. ভিটামিন এ
খ. ভিটামিন বি কমপ্লেক্স
গ. ভিটামিন সি ঘ. ভিটামিন ডি
৩৭. কোনটি উদ্ভিজ্জ স্নেহ?
ক. সয়াবিন খ. সরিষা
গ. জলপাই তেল ঘ. বরবটি
৩৮. খাদ্য ও পুষ্টির মধ্যে পার্থক্য কোনটি?
ক. আমরা খাদ্য খাই আর পুষ্টি এ-সম্পর্কিত প্রক্রিয়া
খ. পুষ্টি খাদ্যের মৌলিক উপাদান
গ. খাদ্য সাশ্রয়ী, পুষ্টি অধিক মূল্যের
ঘ. খাদ্য জীবের সঙ্গে সম্পর্কিত, কিন্তু পুষ্টি তা নয়
৩৯. দেহে স্নেহের অভাব হলে কোনটি ঘটে?
ক. দেহে প্রোটিনের ক্ষয় হতে শুরু করে
খ. ভিটামিন এ, ডি, ই এবং কে এর জোগান বেড়ে যায়
গ. দেহে তাপ ও কর্মশক্তি বেড়ে যায়
ঘ. ক্যালরির পরিমাণ বেড়ে যায়।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১৩
২১. গ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০. ঘ ৩১. গ ৩২. ঘ ৩৩. গ ৩৪. গ ৩৫. ক ৩৬. গ ৩৭. গ ৩৮. ক ৩৯. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর