বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-২
২০। কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়?
ক. নিউক্লিওলাসকে খ. নিউক্লিওপ্লাজমকে
গ. ক্রোমোজোমকে ঘ. নিউক্লিয়ার অবলীলায়
২১। ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে কী বলে?
ক. স্পিন্ডল তন্তু খ. সেন্ট্রোমিয়ার
গ. নিউক্লিওলাস ঘ. নিউক্লিয়ার আবরণী
২২। বংশগতির ধারা অব্যাহত রাখে যে কোষ বিভাজন—
i. মিয়োসিস ii. মাইটোসিস iii. অ্যামাইটোসিস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
২৩। অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়—
ক. ধানে খ. গমে গ. ভুট্টায় ঘ. ইস্টে
২৪। মাইটোসিস বিভাজন হয়—
i. প্রাণীর দেহেকোষে ii. সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে iii. ভ্রূণের পরিবর্ধনের সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। মিয়োসিস বিভাজন ঘটে—
i. প্রাণীর দেহকোষে ii. প্রাণীর শুক্রাশয়ে
iii. উদ্ভিদের ডিম্বকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
অধ্যায়-৩
১। নিচের কোনটি দ্রবণ?
ক. চিনি খ. লবণ গ. পানি ঘ. শরবত
২। কোনটি ভেদ্য পর্দা?
ক. পলিথিন খ. কোষপর্দা
গ. কোষপ্রাচীর ঘ. মাছের পটকার পর্দা
৩। কোনটি অর্ধভেদ্য পর্দা?
ক. কোষপর্দা খ. কোষপ্রাচীর
গ. পলিথিন ঘ. কিউটিযুক্ত কোষপ্রাচীর
৪। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে?
ক. ব্যাপন খ. অভিস্রবন
গ. প্রস্বেদন ঘ. ইমবাইবিশন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-২
২০. গ ২১. খ ২২. ক ২৩. ঘ ২৪. খ ২৫. গ।
অধ্যায়-৩
১. ঘ ২. গ ৩. ক ৪. গ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা