বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১. ডাইনোসর কোনটির মাধ্যমে বংশবিস্তার করে?
ক. বাচ্চা খ. অঙ্গ
গ. কোষ ঘ. ডিম
২. পৃথিবীর বৃহত্তম জীব কোনটি?
ক. হাতি খ. তিমি
গ. হাঙর ঘ. অজগর
৩. পরিবেশের কোন উপাদান জীবের স্বভাব ও বিস্তৃতিতে সাহায্য করে?
ক. আলো খ. স্কুল-কলেজ
গ. হাসপাতাল ঘ. বাড়িঘর
৪. পরিবেশের বিভিন্ন অজীব ও জীবের পারস্পরিক সম্পর্কের প্রধান উপায় হলো—
i. সালোকসংশ্লেষণ ii. শ্বসন
iii. প্রস্বেদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫. আমাদের চারপাশের সবকিছু নিয়ে কী গঠিত হয়?
ক. পরিবেশ খ. সমাজ
গ. রাষ্ট্র ঘ. পরিবার
৬. জীববৈচিত্র্যের প্রধান কারণ কোনটি?
ক. পরিবেশের উপাদানের ভিন্নতা খ. জন্মগত বৈসাদৃশ্য
গ. খাদ্যচক্রের ভিন্নতা
ঘ. জলবায়ুর পরিবর্তন
৭. নিচের কোনটি ডিম সংরক্ষণে ব্যর্থ হয়?
ক. কোয়েল খ. ডাইনোসর
গ. উটপাখি ঘ. ঈগল
৮. অজীব উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য—
i. এদের অপর নাম জড় ii. এদের ছাড়া কোনো জীব বাঁচতে পারে না
iii. এদের ছাড়া জীব বাঁচতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. সালোকসংশ্লেষণ এবং শ্বসন-প্রক্রিয়ার মাধ্যমে জীবমণ্ডলে সৃষ্টি হয়—
i. পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া
ii. পারস্পরিক সম্পর্ক
iii. পারস্পরিক নির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সজীব তার পরিবারের সঙ্গে সুন্দরবন বেড়াতে গেল। সে তার বাবাকে সেখানকার গাছ ও প্রাণীর উত্পত্তি সম্পর্কে জিজ্ঞেস করল। বাবা তাকে এদের উত্পত্তি এবং গাছ ও প্রাণীর মধ্যে সম্পর্ক বুঝিয়ে দিলেন।
১০. সুন্দরবনের গাছপালা এবং প্রাণীগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান হিসেবে অন্তর্ভুক্ত কেন?
ক. মানুষ তৈরি করেছে
খ. প্রাকৃতিকভাবে সৃষ্ট বলে
গ. প্রকৃতি নিয়ন্ত্রিত বলে
ঘ. মানুষ নিয়ন্ত্রণ করে বলে
১১. সজীব ও তার বাবার আলোচিত পরিবেশের উপাদান দুটিকে বিলুপ্তি থেকে রক্ষা করতে হলে আমাদের করণীয় কী?
ক. বেশি বেশি গাছ কাটতে হবে
খ. প্রাণীদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বাড়াতে হবে
গ. পরিবেশ দূষণমুক্ত রাখতে হবে
ঘ. পরিবেশের উপাদানের যথেচ্ছ ব্যবহার করতে হবে
১২. পৃথিবীর সবচেয়ে বড় জীব কোনটি?
ক. হাতি খ. অজগর
গ. তিমি ঘ. চিতাবাঘ
১৩. জীবন ধারণের জন্য মৌমাছি যখন ফুলে ফুলে বিচরণ করে, তখন কী ঘটে?
ক. নিষেক খ. পরাগায়ন
গ. অঙ্কুরোদগম ঘ. মধু বিতরণ
১৪. কোন প্রক্রিয়াটি শুধু উদ্ভিদের সঙ্গে সম্পর্কিত?
ক. শ্বসন খ. রক্ত সংবহন প্রক্রিয়া
গ. রেচন ঘ. সালোকসংশ্লেষণ
১৫. কোন প্রক্রিয়াটি উদ্ভিদ ও প্রাণী উভয়ের সঙ্গে সম্পর্কিত?
ক. সালোকসংশ্লেষণ খ. শ্বসন
গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ
১৬. ডাইনোসর বিলুপ্তির কারণ নয় কোনটি?
ক. ডিম সংরক্ষণে ব্যর্থ
খ. হঠাত্ পৃথিবী ঠান্ডা হওয়া
গ. হঠাত্ পৃথিবী উত্তপ্ত হওয়া
ঘ. পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হওয়া
১৭. কোনটির কারণে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়?
ক. বনজঙ্গল কেটে ফেলা
খ. রাবার বন তৈরি
গ. জলজ বাগান তৈরি
ঘ. অধিক গাছ লাগানো
১৮. উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন শক্তি ব্যবহার করে?
ক. সৌরশক্তি খ. রাসায়নিক শক্তি গ. যান্ত্রিক শক্তি ঘ. আলোক শক্তি।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা, উচ্চবিদ্যালয়, পিরোজপুর।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১৪
১. ঘ ২. খ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. খ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ক।