বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১৪

....
....

১৯. যেসব উপাদান মানুষ তৈরি করতে পারে না, প্রাকৃতিকভাবে সৃষ্ট সেসব উপাদান নিয়ে কী পরিবেশ গঠিত হয়?
ক. কৃত্রিম খ. প্রাকৃতিক
গ. সামাজিক ঘ. পারিবারিক
২০. উদ্ভিদ সালোকসংশ্লেষণ পদ্ধতিতে কোন গ্যাস ব্যবহার করে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
২১. জড় পরিবেশের মূল উপাদান কোনটি?
ক. অক্সিজেন খ. সূর্য
গ. চন্দ্র ঘ. মাটি
২২. জড় উপাদান জীবের প্রয়োজন—
i. বেঁচে থাকার জন্য
ii. স্বভাবের জন্য iii. বিস্তৃতির জন্য
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য যেসব উপাদান অপরিহার্য, তাদের কী বলে?
ক. যৌগিক খ. মৌলিক
গ. কৃত্রিম ঘ. প্রাণিজ
২৪. উদ্ভিদ ও প্রাণী একে অন্যের ওপর নির্ভরশীল কেন?
ক. বৈশিষ্ট্যের কারণে
খ. খাদ্য গ্রহণে গ. জীবন ধারণে
ঘ. কার্বন ডাই-অক্সাইড গ্রহণে
২৫. উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি প্রয়োজন?
ক. খনিজ লবণ খ. ক্লোরোফিল
গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন
২৬. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি উত্পন্ন হয়?
ক. আমিষ খ. শর্করা
গ. লিপিড ঘ. খনিজ লবণ
২৭. পরিবেশের উপাদানগুলোর আন্তঃসম্পর্ক কীরূপ?
ক. পরস্পর নির্ভর নয়
খ. পরস্পর নির্ভরশীল
গ. পরস্পর বিচ্ছিন্ন
ঘ. আন্তঃসম্পর্কহীন
২৮. সালোকসংশ্লেষণ প্রক্রিযায় কোনটি প্রয়োজন?
ক. সূর্যালোক খ. বৈদ্যুতিক আলো
গ. তাপ ঘ. অক্সিজেন
২৯. নিচের কোনটি শ্বসন-প্রক্রিয়া সম্পন্ন করে?
ক. উদ্ভদ ও প্রাণী খ. উদ্ভিদ
গ. প্রাণী ঘ. জীব ও জড়
৩০. কোনটি অজীব উপাদানের অন্তর্গত?
ক. আর্দ্রতা খ. ব্যাকটেরিয়া
গ. গাছ ঘ. মানুষ
৩১. নিচের কোনটি অজীব উপাদান প্রভাবিত হয়?
ক. জীবের আয়ু খ. জীবের চলন
গ. জীবের বৃদ্ধি ঘ. জীবের বিস্তৃতি
৩২. পানি, বায়ু, খাদ্য, সূর্যের আলো, বাসস্থান, তাপমাত্রা ইত্যাদিকে কী উপাদান?
ক. মৌলিক খ. যৌগিক
গ. প্রাকৃতিক ঘ. মুখ্য
# নিচের চিত্রটি লক্ষ করো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৩৩. চিত্রের প্রাণীটি উদ্ভিদের কী কাজে লাগে?
ক. ফুলের পরাগায়নে
খ. বীজের বিস্তারে
গ. অক্সিজেন সরবরাহে
ঘ. খাদ্য তৈরিতে
৩৪. চিত্রটি দ্বারা বোঝা যায়—
i. উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা
ii. উদ্ভিদের বংশবিস্তারে কীটপতঙ্গের ভূমিকা
iii. অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের আদান-প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের মূল কারণ কোনটি?
ক. রাস্তা তৈরি খ. চাষের জমি তৈরি
গ. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. খাদ্য চাহিদা বৃদ্ধি
৩৬. উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়?
ক. কার্বন ডাই-অক্সাইড
খ. নাইট্রোজেন গ. অক্সিজেন
ঘ. হাইড্রোজেন
৩৭. উদ্ভিদের গ্লুকোজ তৈরির প্রক্রিয়া কোনটি?
ক. শ্বসন খ. সালোকসংশ্লেষণ
গ. পরাগায়ন ঘ. শোষণ।
৩৮. মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়ায় কেন?
ক. জীবন ধারণের জন্য
খ. পানির জন্য
গ. কার্বন ডাই-অক্সাইডের জন্য
ঘ. অক্সিজেনের জন্য।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১৪
১৯. খ ২০. খ ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. গ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. ক ৩০. ক ৩১. ঘ ৩২. ক ৩৩. ক ৩৪. ঘ ৩৫. গ ৩৬. গ ৩৭. খ ৩৮. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়