বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৫ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# রাসেল রাস্তায় টাঙানো সাইনবোর্ডের লেখা ঠিকমতো পড়তে পারে না। তার কাছে ঝাপসা লাগে। শহরের এক চক্ষুবিশেষজ্ঞের দ্বারস্থ হলে বিশেষজ্ঞ তাকে 2.5D ক্ষমতার অবতল লেন্স ব্যবহার করতে বলেন।
প্রশ্ন:
ক. স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত?
খ. চোখ ভালো রাখার উপায় ব্যাখ্যা করো।
গ. রাসেল লেন্সটি ব্যবহার করে কীভাবে স্পষ্ট দেখতে পারবে? রশ্মি চিত্র এঁকে ব্যাখ্যা করো।
ঘ. রাসেলকে ঋণাত্মক ক্ষমতার লেন্স ব্যবহারের পরামর্শ দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: ক.
স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ২৫.স.
উত্তর: খ.
আমাদের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ যথাযথ যত্ন নেওয়া ও সাবধানতা অবলম্বনের মাধ্যমে ভালো রাখা যায়। চোখ ভালো রাখার জন্য সঠিক জীবনধারা অনুসরণ করা জরুরি। দৈনন্দিন কার্যক্রমে পর্যাপ্ত আলোর ব্যবহার, সঠিক পদ্ধতিতে বই পড়া ও কম্পিউটার ব্যবহার করা এবং সাবধানতা হিসেবে রোদে বাইরে বের হলে সানগ্লাস ব্যবহারের মাধ্যমে চোখের যত্ন নেওয়া যায়।
উত্তর: গ.
রাসেল দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না। ডাক্তার তাকে ২.৫উ ক্ষমতার অবতল লেন্স ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
এ লেন্স ব্যবহার করলে অসীম দূরত্বে থাকা বস্তু থেকে আলোকরশ্মি তার চোখের লেন্সে প্রবেশের আগে অপসারিত হবে। এ অপসারিত আলোকরশ্মি চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার ওপর পড়ে এবং

.
.

রাসেল বস্তুটি স্পষ্ট দেখতে পায়। এ ক্ষেত্রে রশ্মি চিত্র হলো—

উত্তর: ঘ.
রাসেল দূরের জিনিস ঝাঁপসা দেখে। অর্থাত্, তার চোখে হ্রস্বদৃষ্টির ত্রুটি রয়েছে। কারণ, তার চোখের লেন্সের অভিসারী ক্ষমতা এবং অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে।
এ ক্ষেত্রে অসীম দূরের বস্তু থেকে আগত আলোকরশ্মি চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার সামনে মিলিত হয়। তাই রাসেল বস্তুটি স্পষ্ট দেখতে পায় না। তার চোখের এ সমস্যা দূর করতে হলে এর লেন্সে প্রতিসরিত আলোকরশ্মিগুচ্ছকে রেটিনার ওপর মিলিত করতে হবে। অর্থাত্, লেন্সের অভিসারী ক্ষমতা কমাতে হবে। এর একটি উপায় হলো বস্তু ও চোখের লেন্সের মধ্যে একটি অপসারী লেন্স রেখে সমান্তরাল আলোকরশ্মিকে চোখের লেন্সে প্রবেশের আগে অপসারী করে নেওয়া। অর্থাত্, অবতল লেন্সের চশমা ব্যবহার করলে চোখের লেন্সে অপসারী আলোকরশ্মি প্রবেশ করবে।
ফলে এরা রেটিনার সামনে মিলিত না হয়ে রেটিনার ওপরে মিলিত হবে। তখন দূরের বস্তু স্পষ্ট দেখা যাবে। আমরা জানি, অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক।
অতএব, রাসেলকে ঋণাত্মক ক্ষমতার লেন্স ব্যবহারের পরামর্শ দেওয়া যুক্তিসংগত।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা