বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৫ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

.
.

প্রশ্ন:
ক. লেন্স কাকে বলে?
খ. লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়?
গ. চিত্র-১এ × দর্পণটি ব্যবহারের কারণ কী? ব্যাখ্যা করো।
ঘ. চিত্র-২-এর গাড়িটিতে চ, ছ, জ দর্পণের ভূমিকা বিশ্লেষণ করো।

উত্তর: ক.
লেন্স হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম।
উত্তর: খ.
এক গুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে কোনো লেন্সের অভিসারী (উত্তল লেন্স) গুচ্ছ বা অপসারী (অবতল লেন্স) গুচ্ছে পরিণত করার প্রবণতাই হলো লেন্সের ক্ষমতা। এ ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে উত্তল লেন্স অভিসারী করে একটি বিন্দুতে মিলিত করে। অন্যদিকে অবতল লেন্স একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে অপসারী করে। ফলে ওই রশ্মিগুচ্ছ কোনো একটি বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে।
উত্তর: গ.
চিত্র-১-এ ব্যবহূত x দপর্ণটি হলো গোলীয় দর্পণ। সাধারণত পাহাড়ি রাস্তায় চলাচলকারী গাড়ির নিরাপত্তার জন্য এগুলি স্থাপন করতে হয়। বিপত্সংকুল পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকে যেন দুর্ঘটনা না ঘটে এ জন্য এ ধরনের গোলীয় দর্পণ অত্যন্ত কার্যকরী। পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা হয়। অনেক সময় এমনও অদৃশ্য বাঁক থাকে যে পরবর্তী রাস্তাটি প্রায় ৯০০ কোণে থাকে। এ কারণে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করা অত্যন্ত বিপজ্জনক। তাই পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে বাঁকে বড় সাইজের গোলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করে রাখা হয়। ফলে এর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসে কি না, তা দেখা যায় এবং ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারেন। প্রকৃতপক্ষে পাহাড়ি রাস্তায় এ ধরনের গোলীয় দর্পণ ছাড়া গাড়ি চালানো আর মৃত্যু হাতে নিয়ে গাড়ি চালানো একই কথা। সুতরাং, পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই চিত্রে প্রদর্শিত ন্ দর্পণটির তথা স্ট্যান্ডে বসানো গোলীয় দর্পণ ব্যবহূত হয়ে থাকে।
উত্তর: ঘ.
গাড়ি চালানোর ক্ষেত্রে চিত্র-২-এ প্রদির্শত P, Q, R চিহ্নিত দর্পণ ছাড়া গাড়ি চালানো অসম্ভব। কারণ, এই দর্পণগুলো ব্যবহারের মাধ্যমে ড্রাইভার তাঁর আশপাশের সম্পূর্ণ চিত্র দেখতে পান। সাধারণত গাড়ির সামনের দরজার সম্মুখ দিকে দুপাশে P ও R চিহ্নিত দর্পণ দুটি ব্যবহার করা হয়। এ ছাড়া Q দর্পণটি গাড়ির ভেতরের সামনের দিকে থাকে। এই তিনটি দর্পণ দুপাশ এবং পেছনের দিক দেখতে সহায়তা করে। ফলে ড্রাইভারকে শরীরে কোনো রকম মোচড় দিতে বা নাড়াতে হয় না। এই দর্পণ থাকায় ড্রাইভারকে কোনো প্রতিক্রিয়া দেখানোর জন্য তাঁর হাতকে সর্বদা হুইলে রেখে সামনে বা পেছনের দিকে নজর রাখতে সহজ হয়। এ ক্ষেত্রে গাড়ি চালনা শুরু করার আগেই দর্পণ দুটিকে যথাযথ জায়গায় স্থাপন করে নিতে হয়, যাতে পেছন এবং দুপাশ ড্রাইভিং সিটে বসে স্পষ্ট দেখা যায়। গাড়ি কোনো কারণে পেছানোর দরকার হলে প্রথমে তিনটি দর্পণেই চোখ বুলিয়ে নিতে হয় এবং গাড়িটি না থামানো পর্যন্ত সারাক্ষণই তিনটি দর্পণে চোখ রাখতে হয়। সুতরাং, দেখা যাচ্ছে, এই তিনটি দর্পণ না থাকলে চালকের জন্য নিরাপদে গাড়ি চালানো সম্ভব হতো না। এ জন্য যেকোনো রাস্তায় নিরাপদে গাড়ি চালানোর পূর্বশর্ত হলো গাড়িটিতে চিত্রের চিহ্নিত P, Q, R তিনটি দর্পণের উপস্থিতি।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা