সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৫ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# আবু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না। এ জন্য তাকে প্রায়ই নানা সমস্যায় পড়তে হয়। সে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে 20cm ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল লেন্সের চশমা ব্যবহার করতে বলেন।
প্রশ্ন:
ক. চোখের দূর বিন্দু কোথায় অবস্থিত?
খ. প্রতিসরাঙ্ক বলতে কী বোঝায়?
গ. আবুর লেন্সটির চিত্র এঁকে ফোকাস দূরত্ব দেখাও।
ঘ. উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে আবু কেমন দেখবে বলে তুমি মনে করো?
উত্তর: ক.
চোখের দূরবিন্দু অসীম দূরত্বে অবস্থিত।
উত্তর: খ.
একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকে। এ ধ্রুব সংখ্যাটিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। এটি মাধ্যম ও আলোর রঙের ওপর নির্ভর করে।
উত্তর: গ.

আবুর লেন্সটির ফোকাস দূরত্ব ২০পস. এটি একটি অবতল লেন্স। লেন্সটির চিত্র এঁকে এর ফোকাস দূরত্ব দেখানো হলো—
উত্তর: ঘ.
আবু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না। অর্থাত্ তার চোখে হ্রস্বদৃষ্টি ত্রুটি রয়েছে। তার চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ এবং চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তাই অসীম দূরত্বের বস্তু থেকে আগত সমান্তরাল আলোকরশ্মি খালি চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার সামনে মিলিত হয়। তাই সে দূরের জিনিস ঝাঁপসা দেখে।
প্রতিসরিত আলোকরশ্মিগুচ্ছ রেটিনার ওপর মিলিত হলে সে স্পষ্ট দেখতে পেত। এ অবস্থায় সে উত্তল লেন্স ব্যবহার করলে তার চোখের লেন্সে সমান্তরাল আলোকরশ্মির পরিবর্তে অভিসারী আলোকরশ্মি প্রবেশ করত। কারণ, উত্তল লেন্স আলোকরশ্মিকে অভিসারী করে। তাই সে ক্ষেত্রে চোখের লেন্সে প্রতিসরিত আলোকরশ্মি লেন্সের সামনে আরও দূরে মিলিত হতো। ফলে আবু আরও বেশি অস্পষ্ট দেখবে। অতএব, আবু উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে সে আরও বেশি ঝাঁপসা দেখবে।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা